Great time to go out for seafood with friends.

in CCS12 days ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আমি আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুদের সাথে সিফুড খেতে যাওয়ার দারুন অনুভূতি গুলো।

23802.jpg

প্রথমে আমি বলে রাখি যে গতকালকে কোন প্রাণী ছিল না আমরা বাহিরে যাব তবে হঠাৎ একটা বন্ধু ফোন দিয়ে বলল যে সে নাকি বাইরে যাবে বাহিরে যাবে এবং আমাদেরকে সাথে করে নিয়ে যাবে আমি জানতাম না যে সে আজকে আমাদের খেতে দেবে।

23767.jpg খাবারের আগেই সবার টেবিলে শরবত দিল।

আমি বাসা থেকে আগেই খেয়ে গিয়েছিলাম তবে আমি জানতাম না হঠাৎ দোকানে পৌঁছে গিয়ে দেখি যে সিফুডের দোকানের সামনে দাঁড়িয়েছে তারপর বলল যে আমরা আজকে এখানে খাওয়া-দাওয়া করব আমি বললাম যে আমি বাসা থেকে খেয়ে এসেছি তারপর সে বলল না খেতে হবে তাই আমি বললাম ঠিক আছে তারপর আমরা সবাই বসে পড়লাম খাওয়ার জন্য।

23769.jpg

আমি এই সর্বপ্রথম এই ধরনের খাবার খাচ্ছি এর আগে আমি কখনো সিফুড খাই নাই তাই প্রথম যখন দেখলাম তখন অনেকটা অবাক হয়েছি এর ভিতরে অনেক কিছুই আমি খাই না তবে আমার বন্ধুরা খুব পছন্দ করে।

23771.jpg

এর ভিতর রয়েছে কাকড়া চিংড়ি মাছ দুই ধরনের সবজি লেবু দুই প্রকার সামুদ্রিক ঝিনুক আর সবার জন্য সাদা ভাত আলাদা করে খুব সুন্দর ভাবে পরিবেশন করছে। হয়তোবা অনেকেই এগুলো পছন্দ করে না তবে অনেকে আবার এগুলো খুবই পছন্দ করে।

23774.jpg
23773.jpg
তারপর আমরা চারজন এক টেবিলে বসে খেতে শুরু করলাম আমি যখন ছবি তুলছিলাম তখন এই রেস্টুরেন্টের ওইটার মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে দুই আঙ্গুল উঁচু করে ইশারা করল তখন আমি তার ছবিটাও উঠালাম তার মুচকি হাসে খুবই সুন্দর।

23775.jpg

সিফুড রান্নাটা দারুন হয়েছে খুব বেশি ঝাল না খুব বেশি মিষ্টি ও না মিডিয়াম যেহেতু আমি বাসা থেকে খেয়ে গিয়েছিলাম তাই আমি বেশি খেতে পারি নাই আর আমি ঝিনুক খাই না আমি চিংড়ি মাছও কাকড়া খেয়েছিলাম।

23776.jpg

আশেপাশের দোকানগুলোতে অনেক মানুষের ভিড় আর এখানে সারিবদ্ধ ভাবে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে খোলামেলা পরিবেশে সবাই এখানে খেয়ে থাকে যাইহোক খাবারের দারুন অনুভূতি আপনাদের কাছে শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে।

23768.jpg

তো বন্ধুরা আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Thank you so much for supporting me