এবিবি ফান প্রশ্ন-৬৭৮ || হঠাৎ শীত, সাবধান থাকার জন্য আপনারা কি করছেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

হঠাৎ শীত, সাবধান থাকার জন্য আপনারা কি করছেন?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

যখনই সুযোগ পাচ্ছি, জল হালকা গরম করে তবেই পান করছি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

যদি আমি আমার নিজের কথা বলি তাহলে বলবো, একটা বিয়ে করার খুব চেষ্টা করছি কিন্তু কাজ হচ্ছে না 😆

 last year 

বোনকে ছাড়া ভাইয়ের বিয়ে কখনোই হবে না। আমাকে দাওয়াত দেন তারপর বাকিটা হয়ে যাবে। 😆

 last year 

অগ্রীম দাওয়াত রইল আপু।

 last year 

শীতে প্রধান কাজ হলো সকালে নানা রকমের মসলা দিয়ে চা পান করা।আর পানি পান করছি ঠান্ডা ছাড়িয়ে।আর মাস্ক পরছি সারা বছরই।আর অবশ্যই প্রতিদিন ভিটামিন সি লেবু ও আমলকি খাচ্ছি।

 last year 

এই শীতে শরীর গরম রাখার জন্য নতুন নতুন টেনশন আবিষ্কার করছি। যাতে করে টেনশনে এমনিতেই মাথা গরম হয়ে যায়। 😆

 last year 

হঠাৎ শীত, সাবধান থাকার জন্য আপনারা কি করছেন?

আমি তো ৪ ঘন্টা পরপর হাঁসের ডিম সিদ্ধ করে খেয়ে থাকি 🤣🤣। অর্থাৎ ২৪ ঘন্টায় ৬টা হাঁসের ডিম খাই। তাই শীত আমাকে দেখলে ভয় পায় 😂😂।

 last year 

এতো হাঁসের ডিম কোথায় পাচ্ছেন?

 last year 

হাঁসের সামনে গেলেই ডিম দেয় দাদা 😂😂।

 last year 

আমি তো এখন থেকেই গরম জল আর শীতের কম্বল মুড়ি দেওয়া শুরু করে দিয়েছি।আবার শীতের প্রসাধনী ব্যবহার করা যেমন শুরু করে দিয়েছি তেমনি আবার স্নানে মাঝে মাঝেই গরম জল যুক্ত করছি।।

 last year 

হঠাৎ শীত, সাবধান থাকার জন্য আপনারা কি করছেন?

শীত আসতে না আসতেই একবার অসুস্থ হয়ে পড়েছি। তবে যেন পরবর্তীতে আবার ঠান্ডা না লেগে যায়, তাই সাবধান থাকছি প্রতিটা বিষয়ে।

 last year 

শীতের শুরুতে সবাই এরকম অসুস্থ হয়ে যাচ্ছে আপু। হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাই অসুস্থতা বাড়ছে।

 last year 

ঠান্ডার কারণে অসুস্থ হয়ে যায় এই কারণে আমি গরম চা খাওয়া শুরু করে দিলাম। কারণ গরম চা খেলে অনেক সময় ঠান্ডা কাটে এবং সুস্থ থাকা যায়।

 last year 

দারুন আইডিয়া।

 last year 

হঠাৎ শীত, সাবধান থাকার জন্য আপনারা কি করছেন?

সাবধান থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছি এক সপ্তাহ পর পর গোসল করবো😂😂। তবে বর্তমানে সাবধান থাকার জন্য আপাতত কম্বল গায়ে দিই।

 11 months ago 

কম্বলের ভিতরে গিয়ে চ্যাটিং করছি, ঠান্ডাও লাগছে না। আবার চ্যাটিং করছি না কি ঘুমাচ্ছি,সেটা বউও টের পাচ্ছে না,হা হা হা।😁