এবিবি ফান প্রশ্ন-৬৭২ || সফল জীবনের জন্য বন্ধুত্ব কতটা গুরুত্বপূর্ণ?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সফল জীবনের জন্য বন্ধুত্ব কতটা গুরুত্বপূর্ণ?

প্রশ্নকারীঃ

@nazmul01

প্রশ্নকারীর অভিমতঃ

বন্ধুত্ব মানুষকে মানসিক শক্তি দেয়, তাই আমি মনে করি সফল জীবনে বন্ধুর ভূমিকা অপরিসীম।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

আগে নির্ধারণ করতে হবে বন্ধুটা কেমন!তা নাহলে সফল জীবনের জন্য বন্ধুত্ব যেমন মানসিক শক্তি তেমনি আবার কিছু বন্ধুত্ব বাঁশ খাওয়ানোর জন্য রেডি।

 last year 

সফল জীবনের জন্য বন্ধুত্ব কতটা গুরুত্বপূর্ণ?

সফল জীবনের জন্য বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একা সফল হলে আনন্দ ভাগাভাগি করবে কার সঙ্গে? 🤣🤣

 last year 

আমার মনে হয় সফল জীবনের জন্য বন্ধুত্ব হলো খাল কেটে কুমির আনার মত। কারন আমার মনে হয় আজকাল সবাই কেবল স্বার্থের বন্ধু। এমন বন্ধু পাশে থাকলে সফলতা তো দূরের কথা, জীবন হবে ফানাফানা। তাই সফল জীবনে কোন বন্ধুর প্রয়োজন নেই।

 last year 

সফল হয়ে গেলো বন্ধুর পরিবর্তে পাশে থাকে কয়েক ডজন গার্লফ্রেন্ড,হে হে হে।😝

 last year 

কিছু কিছু বন্ধু জীবনে সবসময় বাঁশ দেয়,😛
আর কিছু কিছু বন্ধু জীবনে সফলতা পেতে সহায়তা করে। এখন যার জীবনে যেমন বন্ধু এসেছে, তার জীবন এমন। কিছু কিছু বন্ধু অন্য বন্ধুর বউ নিয়েও ভেগে যায়,হা হা হা।😁😝

 last year 

হা হা হা 🤣🤣। আপনার কথা শুনে তো আমি হাসতে হাসতে শেষ 😂।

 last year 

মজা পাইলাম কিন্তু

 last year 

বন্ধুত্বই সেই জিনিস যা ছাড়া সফল জীবন দেখতে খুবই বোরিং যেমন বিরিয়ানি ছাড়া আলু🙂

 last year 

সফল জীবনের জন্য বন্ধুত্ব কতটা গুরুত্বপূর্ণ?

প্রতিটা মানুষের জীবনে একজন সঠিক বন্ধু থাকা দরকার। আর এটা সফল জীবনের জন্যও দরকার।

 last year 

সফল জীবনের জন্য বন্ধুত্ব কতটা গুরুত্বপূর্ণ?

একটা মানুষের জীবনে সঠিক বন্ধু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সফল জীবণের জন্য বন্ধুত্ব সব থেকে বেশি জরুরী।

 last year 

বন্ধুত্ব ছাড়া সাফল্য অর্জন একদম শূন্য থাকে। কারণ আনন্দ বন্ধুর সাথে ভাগাভাগি করা যায়। আর যদি হয় সেই প্রকৃতি বন্ধু।

 last year 

আমাদের জীবনে কিছু বন্ধু আছে যারা বন্ধুর সফলতার পথে আলো জ্বালিয়ে দেয়। যাতে করে প্রিয় বন্ধু পথ না হারায়।

 last year 

বন্ধুত্ব জিনিসটা ভালো তবে সেটা ছোটবেলায়।কিন্তু বর্তমান সময়ে এসে একজনের সফলতা দেখলে সেই বন্ধু জ্বলে মরে।কিভাবে সব সময় সেই বন্ধুকে নিচের দিকে টেনে নিয়ে আসা যাবে সেই প্ল্যান করে ।