এবিবি ফান প্রশ্ন-৬৭১| যদি মানুষের মাথায় ঘাস গজাত, তাহলে নাপিতরা কী করত?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যদি মানুষের মাথায় ঘাস গজাত, তাহলে নাপিতরা কী করত?

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

প্রশ্নকারীর অভিমতঃ

তখন হেয়ারকাট নয়, ‘লন মাওয়িং সার্ভিস’ চালু হতো!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

নাপিতরা তখন কাঁচি না, ঘাস কাটার মেশিন, স্প্রে বোতল আর সার নিয়ে বসত,আর গরু-ছাগলদের দোকানে প্রবেশ নিষেধ লিখে দিত 😃

 last year 

যদি মানুষের মাথায় ঘাস গজাত, তাহলে নাপিতরা কী করত?

তাহলে নাপিতরা নতুন কোর্স করে গ্রিন কেয়ার স্পেশালিস্ট হয়ে যেতো🤣🤣। তারপর কাস্টমারদেরকে মাথার ঘাস সতেজ ও ভালো রাখার পরামর্শ দিতো😂😂।

 last year 

আসলে ওই সময় মানুষ কিছু ঘাস বড় রাখত আবার কিছু ঘাস ছোট রাখতো। আর ঋতু আসলে ওই সময় মাথার মধ্যে ঋতুর ক্যানভাস বানাতো।

 last year 

আপনার উত্তর দারুন ছিল।

 last year (edited)

মাথায় চুলের বদলে ঘাস থাকলে নাপিতকে কোনো কষ্ট করতে হতো না।কারণ সে গরু ছাগল এনে লাগিয়ে দিত ঘাস খাওয়ার জন্য। কাস্টমারের পছন্দমত স্টাইল হয়ে গেলে সেগুলোকে আবার বেঁধে রাখতো।🤣🤣🤣🤣।

 last year (edited)

এখন চুল কাটতে আমরা নাপিতকে টাকা দেয় আর যদি মানুষের মাথায় ঘাস গজাত তখন নাপিত আমাদেরকে টাকা দিয়ে মাথার ঘাস কেটে নিতো.....কারন ঘাস কেটে নিয়ে গরু ছাগলকে খাওয়াতো...😁😛

 last year 

তাহলে নাপিতরা মন খুলে লন মোয়িং ডিজাইন তৈরি করতো।মাথার মধ্যে তখন জিরাফ, হাতি,ঘোড়া দৌড়ে বেড়াতো আর প্রজাপতি ,ফড়িং উড়ে বেড়াতো।☺️☺️

 last year 

নাপিতরা তখন বলত স্যার আজকে আপনাকে সেচ দেওয়া হবে নাকি ছাঁটাই

 last year 

তাহলে নাপিতরা কাঁচি ফেলে নিয়ে নিত ঘাস কাটার মেশিন! 😆
শ্যাম্পুর বদলে দিত “ইউরিয়া সার ট্রিটমেন্ট” আর হেয়ারকাটের নাম হত — “লন ডিজাইন স্পেশাল”! 😂

 last year 

হা হা হা 🤣🤣। এটা আপনি দারুন বলেছেন।

 last year 

মানুষের মাথায় যখন ঘাস থাকতো তখন নাপিতেরা হতো ডিজাইনার। ওই সময় মাথার মধ্যে ফুটবল খেলার স্টেডিয়াম বানাতো।

 last year 

যদি মানুষের মাথায় ঘাস গজাত, তাহলে নাপিতরা কী করত?

নাপিতরা তখন বলত স্যার, আজ ঘাসটা ছোট করে কাটব, না কি ফুটবল মাঠ স্টাইল রাখব?😂🤣