এবিবি ফান প্রশ্ন- ৬৭৬ || মন কেনো মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়।

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মন কেনো মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়।

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত জানতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

কারণ মন হলো আবহাওয়া অফিসের কর্মচারী সকালে রোদ বিকেলে ঝড়।

 last year 

মন কেনো মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়।

কারণ মন অনুভূতি, চিন্তা আর পরিবেশের প্রভাবে চলে, তাই এক মুহূর্তেই বদলে যায়।

 last year 

খুব দারুণ একটা কথা বলেছেন।

 last year 

মানুষের মন ডিজিটাল ওয়ালপেপারের মতো। তাই একটু পরপর নিজের রূপ পরিবর্তন করে🤣🤣।

 last year 

মন তো ভাই মোবাইলের নেটওয়ার্কের মতো — কখনো ফুল সিগন্যাল, কখনো “No Service”! 😅
এক মুহূর্তে “ভালো লাগছে”, পরের মুহূর্তেই “সব বাজে লাগছে!”

 last year 

মন আসলে কখন পরিবর্তন হয় বলা মুশকিল । আবেগ অনুভূতি অনুভব সবকিছুই মনের গতিতে চলে। হয়তো সকালে একরকম বিকালে আরেকরকম আবার হয়তো অনেক ডিপ্রেশনে ভুগে।তবে হঠাৎ করে সারপ্রাইজ পেলে কিন্তু মনের কিছুটা পরিবর্তন হয়।

 last year 

মন কেনো মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়।

আমাদের মন এবং আকাশ ঠিক একই রকম। কারণ আকাশও কখনো চায় বৃষ্টি আবার কখনো চায় রোদ 🌞🤗।

 last year 

আসলে স্থির জিনিসগুলো নড়ে না এক জায়গায় থাকে। আর মানুষের মন হচ্ছে জীবিত তাই প্রতিটি মিনিটে মিলিতে পরিবর্তন হয়। আর মানুষের মনের মধ্যে চিন্তাভাবনা থাকে বেশি তাই।

 last year 

মন পরিবর্তন মানে নতুন কিছু শিখার সুযোগ। আর মানুষের মন কিন্তু এক জায়গা বসে থাকে না। ঘড়ির কাঁটার মতো পরিবর্তন হয়।

 last year 

মন কেনো মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়।

কারন ফেসবুক খুললেই নতুন নতুন জিনিস দেখতে পায়। সেটা যে কোন জিনিস হতে পারে, নাম বললে ঘরের দরজা বন্ধ হয়ে যাবে,হে হে হে।😁