এবিবি ফান প্রশ্ন- ৫২৪ || কেউ আপনাকে শুধু শুধু সন্দেহ করলে কী করেন?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

কেউ আপনাকে শুধু শুধু সন্দেহ করলে কী করেন?

প্রশ্নকারীঃ

@junaidahmed

প্রশ্নকারীর অভিমতঃ

আমি যা করি সন্দেহের বিষয়টি নিয়ে কথা বলা এড়ায়ে চলি, আর এতে মানুষের আরও সন্দেহ বাড়ে আর তাতে মনে মনে শান্তি পাই 🤓🤓

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Banner_21_Feb.png

Sort:  
 2 years ago 

তার সন্দেহ যাতে আরো বৃদ্ধি পায়, সেই ব্যবস্থা করি। আর তার দিনে দিনে বাড়তে থাকা সন্দেহ দেখে মনে মনে মজা পাই৷

 2 years ago 

কেউ আপনাকে শুধু শুধু সন্দেহ করলে কী করেন?

যেটা নিয়ে সন্দেহ করে, সেটা সত্যি সত্যিই করে ফেলি। অর্থাৎ সন্দেহটাকে বাস্তবে রূপ দিয়ে দেই 🤣🤣।

 2 years ago 

হাসি দেই আর চুপ থাকি, কারণ সত্য নিজেই একদিন প্রকাশ পাবে। অযথা ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করি না!💞

 2 years ago 

সময় নষ্ট না করাই ভালো।

 2 years ago 

জ্ঞানী মানুষের সব সময় জ্ঞানী কথা। সত্যি আপু সত্যটা এক সময় প্রকাশ পাবেই। সেখানে অযথা ব্যাখ্যা দেওয়ার কোন প্রয়োজন নেই।

 2 years ago 

রাইট 👌

 2 years ago 

এটা নিঃসন্দেহে সেরা একটা উপায়, সব কিছুর ব্যাখ্যার প্রয়োজন হয় না।

 2 years ago 

একদম

 2 years ago 

কেউ আপনাকে শুধু শুধু সন্দেহ করলে কী করেন?

সমাজে ভালো মানুষের শত্রু অনেক, সব সময় তারা সন্দেহের চোখে রাখে। ভালো কথা উপকারের জন্য বলা হলেও সন্দেহ মন মাইন্ড সৃষ্টি হয়। তবে আমি এই ক্ষেত্রে কোনো আলোকপাত করি না। তবে যারা সন্দেহ করে তারা সব কথার মাঝে সন্দেহ মনোভাব সৃষ্টি করে। এমন মানুষদের থেকে বাঁচা খুবই মুশকিল।

 2 years ago 

ঠিক বলেছেন আপনি, এরকম মানুষের থেকে বাঁচা মুশকিল।

 2 years ago 

কিছু কিছু মানুষ আছে সন্দেহ করাটা তাদের স্বভাব। তাদের ভালো কিছু দেখলেও সহ্য হয় না। শুধু শুধু সন্দেহ করে।

 2 years ago 

কেউ শুধু শুধু সন্দেহ করলে করুক এতে কোন সমস্যা নেই আমার।কি কারণে সন্দেহ করলো ব্যাখা করে বোঝানোর ও দরকার মনে করিনা যে যা ভাবে ভাবুক। সবার নিজের বাকস্বাধীনতা যেমন আছে তেমনি তাহলে ভাবার স্বাধীনতা ও আছে বলে আমি মনে করি 😁। এজন্য কেউ অতিরিক্ত ভেবে সন্দেহ করলে করুক 😁।

 2 years ago 

আসলেই তারা সন্দেহ করেই থাকুক।

 2 years ago 

কেউ আমাকে শুধু শুধু সন্দেহ করলে বসে বসে তাকে তামাক সেজে,পান বেটে আপ্যায়ন করি।যাতে ভবিষ্যতে সন্দেহ করার আর সুযোগ না পায়।।☺️☺️

 2 years ago 

যারা আমাকে নিয়ে সন্দেহ করে তাদেরকে আমি একটু এড়িয়ে চলতে পছন্দ করি। কারণ যারা বিশেষ করে না তাদেরকে এড়িয়ে চলাই ভালো।

 2 years ago 

হ্যাঁ এড়িয়ে চললেই ভালো হয়।

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু যারা সন্দেহ করে তাদেরকে এড়িয়ে চলাই ভালো। না হলে বিপদে পড়তে হয়।

 2 years ago 

সন্দেহ করলে তখন তার থেকে সম্পূর্ণ বিষয়টা জানার চেষ্টা করি, আর যেটা সত্য সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই।না হলে আজীবন সে সন্দেহের চোখেই দেখবে,সবাইকে নিজের মতই ভাববে।

 2 years ago 

যে বিষয় নিয়ে সন্দেহ করবে সেই বিষয়টি নিয়ে যখন কথা বলতে আসবে আমি তখন চুপচাপ থাকব যার ফলে অনেক বড় একটা ঝামেলা তৈরি হবে। পরবর্তীতে বিস্তারিত জানার পর তখন চুপচাপ থাকবে আর আমার প্রতি বিশ্বাস আরো বেড়ে যাবে 😎 আর আমি তখন আরো বেশি বেশি রাগ দেখাতে পারবো কারণ নিজেকে তখন আরো ইনোসেন্ট মনে হবে হা হা হা।

 2 years ago 

অনেক সময় দেখা যায় সেই সন্দেহের বসে অনেক কিছুই করে ফেলে হাহা।

 2 years ago 

তখন ক্ষমা চেয়ে নিব হা হা হা।

 2 years ago 

কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকাই ভালো। অনেক সময় কথা বলতে গেলে অনেক বড় কিছু হয়ে যেতে পারে।

 2 years ago 

কেউ আমাকে নিয়ে শুধু শুধু সন্দেহ করলে আমি আরো অভিনয় করতে শুরু করি। যাতে সে বেশি নিশ্চিত হয়ে কনফিডেন্স লেভেল অসীমে চলে যায় যেটা অনেক মজা দেয়।

 2 years ago 

হা হা হা 🤣🤣। এটা আসলেই অনেক মজার।

 2 years ago 

আপনি তো দেখছি একেবারেই তাকে জ্বালিয়ে শেষ করে দেন। সন্দেহটা একদম বাড়িয়ে দেন। এটা কিন্তু বেশ মজার।