এবিবি ফান প্রশ্ন- ৬৬৮ || আপনাদের জীবনে কোন সময়টা আপনাদের সবচেয়ে বেশি আশা জাগায়?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আপনাদের জীবনে কোন সময়টা আপনাদের সবচেয়ে বেশি আশা জাগায়?

প্রশ্নকারীঃ

@samsunnaharsuity

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মনে হয় ভোরবেলা মানুষের জীবনে সবচেয়ে আশা জাগানো সময়। ভোরের আলো যেন নতুন করে বাঁচার শক্তি দেয়। রাতের ক্লান্তি মুছে, সকালের নীরবতা আর পাখির ডাক একসাথে মিলে মনকে শান্ত আর ইতিবাচক করে তোলে।আমি ভোরবেলাকে আশার জায়গা মনে করি ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

শ্বশুরের যখন অনেক টাকা থাকে, আর শ্বশুর যখন বলে জামাই টাকা পয়সা নিয়ে কোন টেনশন করবা না, আমি আছি। তখন মন চাই, আরেকটা বিয়া করি,হা হা হা।🤣

 last year 

প্রিয়জনের মুখের হাসিতে মনে আসা জাগায়। হয়তো প্রিয় মানুষ থাকবে জীবনের পাশে এটাই একটা আশা। আর এই আসার কারণে মানুষ বাস্তব চেষ্টা করে।

 last year 

আমার মনে হয় ঘুমাতে যাওয়ার সময়টা আমাদের সবচেয়ে বেশি আশা জাগায়।কারন সেখানে একটা শান্তির দীর্ঘনিঃশ্বাস থাকে, শরীরের ভারী বোঝা যেন হালকা হয় আর নতুন আশা পূরণের পরিকল্পনা করাও সম্ভব হয়।

 last year 

অন্যের মুখে হাসি ফুটাতে পারলে মনে হয় জীবন এখনও সুন্দর। তবে যখন পরিশ্রমের ফল চোখে দেখি তখনও জীবনটা আশায় ভরে যায়।

 last year 

আপনাদের জীবনে কোন সময়টা আপনাদের সবচেয়ে বেশি আশা জাগায়?

ক্রিকেটের ভাষায় বললে,যখন শুনি শেষ ওভারে ৬ রান দরকার ম্যাচ জিততে,ঠিক তখনই আশা জাগে😂😂।

 last year 

জীবনের প্রতিটি সকাল নতুন করে দরজা খুলে দেয়। এই কারণে প্রতিটি মানুষ সকাল বেলা ঘুম থেকে উঠে নতুন আশায় পথ চলে।

 last year 

বউ যখন রাগ করে বলে বাপের বাড়ি চলে যাবো তখন মনে একটু বেশি আশা জাগে। 😆

 last year 

যখন আমি ঝগড়া করি আর উল্টো হাজবেন্ড এসে সরি বলে রেডি হতে বলে তখন মনে আশার আলো জাগে 🤣🤣🤣।

 last year 

যখন বেতন আসার নোটিফিকেশন দেখি, তখন মনে হয় জীবনটা সফল! 😎
কিন্তু পাঁচ মিনিট পরেই দেখি বিল, দেনা আর খরচের লাইন—আশা উধাও! তবু সেই পাঁচ মিনিটেই সবচেয়ে বেশি আশা জাগে! 😆