আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৫০


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

একদিন আড্ডা ভেঙ্গে যাবে,
ফুরিয়ে যাবে এই বেলা।
ভাঙ্গা-গড়া, এটাই নিয়তি,
এটাই জগতের খেলা।

ভাঙ্গণকে আমি ভয় পাইনা,
ভয়ের জায়গা হচ্ছে স্মৃতি।
আসু ভবিষ্যতে কাঁদাবে তা,
এটাই হচ্ছে দুনিয়ার রীতি।

লেখক

@sabbirakib

লেখকের অনুভূতি:

জীবনে ভাঙ্গা-গড়া চলতেই থাকবে। এটাই নিয়ম। কিন্তু স্মৃতিগুলো আমাদেরকে কাতর করে ফেলে। তাড়িয়ে বেড়ায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

একদিন আলো কমে যাবে,
নিভে যাবে হাসির মেলা।
থাকবে শুধু পথচলার ধুলো,
চেনা মুখগুলো হারিয়ে যাবে।

ভাঙার মাঝে নতুন গড়া,
চলে জীবন নিজের গতি।
যা রেখে যায় ভাঙার ক্ষত,
সেই স্মৃতিই ফের কাঁদায় নীরবে।

 last year 

জীবনে আছে জয় পরাজয়
সবকিছুই আমাদের মেনে নিতে হয়
সংগ্রাম যুদ্ধ ভাঙ্গা গড়া
এইতো জীবনের সূচনা
এরই মাঝে আছে কত রং বাহানা,
নিয়ম নীতির বেড়াজালে
এই জগতে কতই না খেলা চলে,
তবুও জীবন থামে না
চলে যাচ্ছে তার মত।

 last year 

একদিন ভেঙে যাবে জীবনের আড্ডা
ফুরিয়ে যাবে সময়ের বেলা।
জীবনের বাস্তব নিয়ম এটাই
এটি বিশ্বাস করে জগতের মানুষ।

জীবনের ভাঙ্গন নাই তো মনে ভয়
বয় কে জয় করে ওটাই স্মৃতি হয়।
কষ্টের দুনিয়াতে ভবিষ্যতেই কাঁদবে
বাস্তবতা এটাই দুনিয়া।

 last year 

নতুন দিনের ভিড়ে আমরা
হয়তো হারিয়ে যাব কখনো
তবু মন জানে সব গল্প
চুপচাপ বুকে চাপা থাকে
হাসির দিনগুলো ডাক দেবে
ফিরতে পারব না তবুও
সময় সবকিছু বদলে দেয়
কেউ থাকে না চিরদিন কাছে

 last year 

একদিন সবাই ছড়িয়ে যাবে, বেঁচে থাকবে শুধু ছবি,
নতুন পথে হাঁটবে সবাই, পুরনো থাকবে কেবল রবি।
হাসি-ঠাট্টার সেই কথাগুলো, বাতাসে ভেসে যাবে,
ফেরা হবে না সেই দিনে আর, সময় পিছু ফেরাবে?

বন্ধুত্বের ছায়া থাকবে, তবু থাকবে মাঝে ফাঁক,
হাত ধরার মানুষ বদলাবে, বদলাবে রঙিন হাওয়ার ডাক।
ভাঙা সময় জোড়া লাগে না, লাগে শুধু ব্যথার সেলাই,
আড্ডার সুর শেষ হলে শুধু, নিঃশব্দে মন কাঁদে একাই।