আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩৪


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা:

আমার হৃদয়ে আছে যত চঞ্চলতা
তোমার তরে প্রকাশিত সকল কাব্যকথা,
তুমি চঞ্চলতার আড়ালে হৃদয়ের ভালোবাসা
তোমার তরে উচ্ছ্বসিত সকল ব্যাকুলতা ।

লেখক:

@hafizullah

লেখকের অভিমত:

ভালোবাসার অনুভূতিগুলো সত্যি অনেক বেশী রঙিন, চঞ্চলতার সাথে ব্যাকুলতা বাড়িয়ে দেয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

তুমি আছো বলেই স্বপ্নগুলো জেগে ওঠে,
তুমি আছো বলেই মনটা সুখে ভরে ওঠে।
তুমি না থাকলে জীবনটা হয় অচেনা,
তুমি আছো বলেই পৃথিবীটা লাগে সোনার মতো বরণা।

 last year 

আমার হৃদয়ে আছে যত চঞ্চলতা
তোমার তরে প্রকাশিত সকল কাব্যকথা,
তুমি চঞ্চলতার আড়ালে হৃদয়ের ভালোবাসা
তোমার তরে উচ্ছ্বসিত সকল ব্যাকুলতা ।

তোমার হাসিতে ভাসে আমার স্বপ্নের দোলা,
চঞ্চলতা লুকিয়ে আছে হৃদয়ের গভীর কোণে।
প্রেমের অদৃশ্য ছোঁয়ায় বাজে ব্যাকুলতার সুর,
তোমার তরে উচ্ছ্বসিত থাকে আমার সমস্ত আশা।

 last year 

তুমি এলে হৃদয় জুড়ে বেজে ওঠে অচেনা সুর,
তোমার চোখেই খুঁজে পাই ভালোবাসার নূর।
তুমি ছাড়া প্রতিটি মুহূর্ত লাগে অসম্পূর্ণ,
তুমি আমার প্রাণের স্বপ্ন, ভালোবাসার মূলধন।

তোমার নামেই জাগে প্রতিদিনের হাসি,
তুমি ছাড়া জীবন আমার হয় শুধু ফাঁসি।
তুমি আমার হৃদয়ের শেষ স্বপ্নের গান,
তোমার জন্যই বেঁচে আছি অনন্তকাল প্রাণ।

 last year 

তুমি আমার হৃদয়ের একফালি ঊর্ধ্বশ্বাস
তোমার জন্য বাসা বাঁধে ছন্দেরা,
তুমি অস্থিরতার গভীরে থাকা প্রেম
তোমার জন্য হারিয়ে যায় উচ্ছ্বাসেরা।
তুমি জড়ো হওয়া ফুলের কলি
তোমার জন্য লেখা সব আবেগময় বুলি।।

 last year 

তোমার হৃদয় নেই আমি ,
তা কেন- তা কি জানি আমি ।
তুমি যত চঞ্চল,
তোমায় দেখলে হয় মন উজ্জ্বল।

 last year 

আমার হৃদয়-ঝড়ে তুমিই প্রথম সুর
তোমার তরে পেছনে লুকোনো কাব্য কথা।
তোমার চোখে চঞ্চলতার বর্ষার নীল আলো
তাই আমার প্রেমটি আজও অচঞ্চল ব্যাকুলতা।

 last year 

আমার হৃদয় আছে তোমায় নিয়ে ভালোবাসা
তোমায় নিয়ে চিন্তা ভাবনা থাকে মনে কাব্যকথা।
তোমার চঞ্চলতার আড়ালে কষ্টের ভালোবাসা
তোমায় নিয়ে স্বপ্ন থাকে ব্যাকুলতা মনে।

 last year 

হৃদয় জুড়ে চঞ্চল হাওয়া,
তোমার তরে ভালোবাসা গাওয়া।
কাব্যরেখায় আঁকি স্বপ্ন,
তোমার চোখে হারাই প্রতিক্ষণ।
চঞ্চলতার আড়াল ভেঙে,
তোমার পথে হৃদয় রঙে।
উচ্ছ্বসিত এই ব্যাকুল প্রাণ,
তোমায় চায় সারাক্ষণ।