মাছের মাথা দিয়ে কুমড়ো শাক রান্না

in আমার বাংলা ব্লগ • last year (edited)

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে কুমড়ো শাক রান্নার রেসিপি। কুমড়ো শাক আমার বেশ পছন্দের একটা শাক। তবে এভাবে মাছের মাথা দিয়ে রান্না করলেও সুস্বাদু হয়। রেসিপিটা কিছুদিন আগেই তৈরি করেছিলাম। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000042341.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • মাছের মাথা
  • কুমড়ো শাক
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • লবন
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • রসুন বাটা
  • টমেটো

1000042365.jpg

ধাপ - ১

প্রথমে আমি মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর সেখানে সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড় এবং মরিচ গুঁড়ো দিয়েছি। এবার মাছের সাথে সবকিছু খুব ভালোভাবে মেখে নিলাম। তারপর কিছুক্ষণ রেখে দিলাম।

1000042377.jpg1000042287.jpg
ধাপ - ২

এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর সেখানে মাছের টুকরোগুলো ভেজে নিলাম।

1000042289.jpg

ধাপ - ৩

তারপর অন্য একটা পাতিলে পরিমাণ মতো তেল গরম করে সেখানে পিঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম।

1000042406.jpg1000042417.jpg
ধাপ - ৪

তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মসলাগুলো কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি।

1000042418.jpg1000042411.jpg
ধাপ - ৫

আমি শাক আগে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি।এবার শাক সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুটা সিদ্ধ হয়ে গেলে মাছের টুকরো গুলো সেখানে দিয়ে দিব। তারপর আবারো কিছুক্ষণ রান্না করে নিব।

1000042412.jpg1000042419.jpg
ধাপ - ৬

এরপর আমি শাকগুলোর মধ্যে টমেটো দিয়ে দিলাম। এভাবে রেসিপিটি তৈরি হয়ে যাবে।

1000042336.jpg1000042369.jpg
পরিবেশন

1000042378.jpg

1000042341.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  
 last year 

বাহ আপনি তো খুব মজার একটি রেসিপি করেছেন আপু। মাছের মাথা দিয়ে কুমড়ো শাক এর রেসিপি বানিয়েছেন। তবে কুমড়ো শাকের রেসিপি করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক মজাদার একটা রেসিপি দেখলাম। যেটা খেতে সবাই অনেক পছন্দ করে বলে আমার মনে হয়। আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে। মাঝেমধ্যে কিন্তু এরকম খাবার গুলো তৈরি করে খেতে অনেক ভালো লাগে। কেন যে এখন এটা দেখিয়ে লোভ লাগিয়ে দিলেন। নিশ্চয়ই অনেক মজা করে খাওয়া হয়েছিল।

 last year 

হ্যাঁ সবাই মিলে রেসিপিটি অনেক মজা করে খেয়েছি। খেতে ভালোই লেগেছে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনি অনেক সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনি মাছের মাথা দিয়ে আজকে কুমড়ো শাক রান্না করছেন।আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

কুমড়ো শাক আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি মাছের মাথা দিয়ে মজার কুমড়ো শাকের রেসিপি করেছেন। বর্তমানে কুমড়ো শাকের দাম কিন্তু বাজারে অনেক। আর এ ধরনের রেসিপি খাওয়ার মজাই কিন্তু আলাদা।

 last year 

এই শাক আমারও বেশ পছন্দের। ভালো লাগলো আপনার কাছ থেকে সুন্দর মন্তব্য পেয়ে ধন্যবাদ আপনাকে।

 last year 

মজার মজার রেসিপি কার না পছন্দের। আমি রেসিপিগুলো এত পছন্দ করি যে কি বলবো আর। দেখলেই ইচ্ছে করে সাথে সাথে খেয়ে ফেলি। মাঝেমধ্যে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে একটু বেশি ভালো লাগে। মনে তো হচ্ছে, এই রেসিপিটা বেশ জমিয়ে খেয়েছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত লোভনীয় একটা রেসিপি সুন্দর করে সবার মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ রেসিপিটি সবাই বেশ মজা করে খেয়েছিলাম। সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। যেভাবে আপনি আজকের এই রেসিপি শেয়ার করেছেন তা দেখে তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ একই সাথে এখানে এই রেসিপি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার একটি রেসিপি দেখতে পেলাম৷ এখানে যেভাবে আপনি মাছের মাথা দিয়ে এই কুমড়ো শাকের রেসিপি তৈরি করেছেন তা খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এই রেসিপির ডেকোরেশন দেখে এটি অনেক বেশি সুস্বাদু হয়েছে বলে মনে হয়৷

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।