স্বরচিত কবিতা পোস্ট ||স্মৃতির জানালা খুলে দেখি |||original poem by @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালার রহমতে ভালো আছি।
বরাবরের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। জানি আমার ব্লগ গুলো পড়তে আপনাদের অনেক ভালো লাগে। আজকে আমি আপনাদের মাঝে "আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি।জীবনটা অনেক ছোট। এই ছোট্ট জীবনে মানুষের আশা-আকাঙ্ক্ষার যেমন শেষ নেই তেমনি হতাশা দুঃখ কষ্টের ও শেষ নেই।আমাদের চিন্তা চেতনা ভাবনা একেকজনের একেক রকম। আবেগ অনুভূতি যখন সময় চলে যায় সে সময় আর ফিরে পাওয়া সম্ভব না তাইতো অবেলায় কিছু প্রশ্ন থেকে যায়। জীবনের শেষ অবেলায় অনেক প্রশ্ন মনের ভেতর ওঠে এবং স্মৃতির জানালা খুলে দেখার ইচ্ছে হয়। এই ছোট্ট জীবনে কি পেলাম কি না পেলাম তখনই প্রশ্ন জাগে মনে। স্মৃতি শুধু কাঁদায় না অনেক কিছু শিক্ষা নেওয়া সম্ভব। সবারই মনে অনেক স্বপ্ন আশা থাকে কারো স্বপ্ন পূরণ হয় কারো বা হয় না। সৃষ্টিকর্তা যাকে যেমনই রেখেছেন সেটা নিয়েই আমরা শুকরিয়া আদায় করি। কারণ আমাদের ভালো-মন্দ কোথায় কি হবে একমাত্র সেই নির্ধারণ কারি। সৃষ্টিকর্তার থেকে আমাদের ভালো আর কেউ করতে পারে না। তাইতো অনেক সময় ভাগ্যে কোন দুর্ঘটনা এবং খারাপ কিছু থাকলেও মেনে নিতে হয় হয়তোবা এটা আমার জন্য অনেক ভালো। স্মৃতির জানলা খুলে দেখলে সেখানে শুধু ধুলোমাখা কিছু অব্যক্ত ভাষা কিছু নীরব শব্দ পড়ে আছে। এই পড়ে থাকা অব্যক্ত স্মৃতিগুলো মাঝে মাঝে আমরা যদি একটু যত্ন নেই মিলিয়ে দেখি তাহলে সেখান থেকে অনেক কিছু শেখা সম্ভব। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা "স্মৃতির জানালা খুলে দেখি" দেখে নেওয়া যাক।
চেনা মানুষ হয়েও একদিন
হারিয়ে যায় নিঃশব্দে,
দিনতো যায় দিনের মতো করে
কিছু কথা হৃদয়ের গহীনে
মনে পড়ে ফিরে আসে বারবার,
স্মৃতির জানালা খুলে দেখি
অমলিন ঝাপসা এলবামের পাতা।
স্বপ্ন সবাই দেখে,
কত আবেগ অনুভূতি ছিল
সময়ের স্রোতে সবই চাপা পরে গেল,
হয়তো একদিন হবে
একথার মাঝে ছিল অনেক ভরসা,
সময় চলে গেলে দায়িত্বের ভার কাঁধে আসে
হয়তো ও ভরসা চলে যায় জীবন থেকে ।
কত কথা মনে পড়ে
কখনো হাসায় কখনো কাঁদায় ,
না বলা গল্প ও একসময়
স্মৃতির জানালায় পড়ে রয়,
যখন একাকীত্ব ঘিরে থাকে
স্মৃতির জানালা খুলে দেখি
নিঃশব্দ নীরবতা ভাষাহীন কিছু কথা ,
আজ অবেলায় এসে কিছু ভাবনা প্রশ্নমুখী
শেষ বেলায় ফিরে দেখি
জীবনে আর কদিন বাকি,
স্মৃতি সবার থাকে
তবে কিছু স্মৃতি ভাবতেও ভালো লাগে
আমার পাওয়া না পাওয়ার মাঝেও
স্মৃতিগুলো যত্ন করে সাজিয়ে রাখি ,
পুরনো অনুভূতিগুলো থাকুক অন্তরে
হারিয়ে যাওয়া মানুষ ও থেকে যায় স্মৃতিতে।
শেষ বেলায় স্মৃতির জানালা খুলে
হয়তো পাবো না নিজেকে আগের মত
খুঁজে পাবো সেই পুরনো স্মৃতির
ভালোবাসা মায়া-মমতা
ভরসা করার মতো মন মানসিকতা।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।




Normalmente, se asocia a la "ventana" con una luz que ilumina nuestra mente para desempolvar los recuerdos. Buen trabajo poético. Te felicito.
Te mereces este voto por tu interesante poema sobre la vida y los recuerdos.