জেনারেল রাইটিং ||| কিছু মন খারাপের ব্যাখ্যা হয় না |||original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?আশা করছি আমার বাংলা ব্লগের ভাই ও বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। জীবনের কিছু কিছু সময় আসে অনেক কঠিন আর এই কঠিন সময় গুলো যুদ্ধ করে নিজেকেই পার করতে হয়।

Messenger_creation_B5E6B1BE-D932-45C8-A339-86E0F446C72E.jpeg




বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল রাইটিং "কিছু মন খারাপের ব্যাখ্যা হয় না"।মানুষ সৃষ্টির সেরা জীব আর মানুষ হিসেবে আমাদের সবারই একটি মন আছে।


এই মন কখন কি যে চায় আমরা সেই মনটাকে অনেক কন্ট্রোল করে রাখি। হয়তো মন চাচ্ছে বিশাল কিছু যেটা আমার সাধ্যের মধ্যে নেই তখন মনটাকে কন্ট্রোল করতে হয়। যেগুলো আমাদের ধরাছোঁয়ার ভেতরে আশা পূরণ করার মত ক্ষমতা আছে সেই স্বপ্ন আশা পূরণ করা যায়। এই পৃথিবীতে সবার অবস্থান সমান নয় তোবা অনেক উঁচু দালানে বসবাস করে আবার কেউ হয়তোবা মাটির কুড়ে ঘরে থাকে কাজেই একেকজনের আশা-আকাঙ্ক্ষা এক এক রকম। সেই উঁচু দালানে ব্যক্তির আশা থাকবে সব সময় অনেক বড় কিছু।


আবার যেকুড়ে ঘরে বসবাস করে তার আশা আকাঙ্ক্ষা তার অবস্থান অনুপাতে করতে হয়। আত্মীয়-স্বজন সবার একরকম থাকে না সমপর্যায়েও থাকে না কেউ হয়তো বা ধনী গরিব এর মাঝেই থাকে। সম্পর্কগুলো এমন হয় মাঝে মাঝে যেটার কষ্ট কেউ কাউকে বলতে পারেনা। আর তখনই মানুষের মন অন্যরকম একটা অনুভূতিতে সৃষ্টি হয় আর যে মন খারাপের কোন ব্যাখ্যা হয় না। কিছু কিছু মন খারাপ মনে হয় এমনই হয়। কিছু কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না।


শুধু নীরবে বয়ে বেড়াতে হয়।অনেক সময় সবাইকে নিজের মানুষ ভেবে নিঃস্বার্থভাবে ভালবাসি পাশে দাঁড়ায় খোঁজ নেই কিন্তু বাস্তব কথা হল যাদের আপন ভাবি তারাই সুযোগ বুঝে কষ্ট দিয়ে যায়।কিছু সম্পর্ক সময়ের সাথে দূরত্বে হারিয়ে যায়। না থাকে কোনো ঝগড়া, না থাকে কোনো অভিযোগ শুধু অদৃশ্য এক নীরবতা।দুজন দুজনার মাঝখানে সম্পর্ক ভেঙ্গে যায়।তখনই বোঝা যায় সব সম্পর্ক এক রকম হয় না।জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশের মানুষ থাকলেও নিজেকে ভীষণ একা অসহায় লাগে আর অনুভূতিগুলো বোঝার মত কেউ থাকে না সেই নীরব একাকিত্বে মন যেন নির্জনতার এক কোণের আশ্রয় খুঁজে নেয়।


আর সেই মন খারাপের কোন ব্যাখ্যা হয় না এমনও কিছু কথা আছে যেগুলো প্রকাশ করলে নিজের দিকটাই অন্যরকম হয়ে যাবে। কারণ সেই মানুষগুলো একান্তই আপন। কথায় আছে উপর দিকের থুতু মারলে যেমন নিজের গায়ে পড়ে তেমনি আপন জনের কথা যদি অন্যের মাঝে প্রকাশ হয় তখন আমার দিকটাই চলে আসে। আর সেই কষ্টগুলো একাই বয়ে নিয়ে বেড়াতে হয়। সব কষ্টের ভাষা হয় না চোখে জল দেখা যায় না কিন্তু মনের ভেতর এক দীর্ঘশ্বাসের গল্প লুকিয়ে রয়।জীবনের গল্প গুলো একেকজনের একেক রকম কেউ হয়তো বা সোনার চামচ মুখে নিয়ে এই পৃথিবীতে আসে আবার কেউ হয়তো বা সামান্য পানিটুকু পায়না।


কাজেই এখানে সুখ দুঃখ হাসি কান্না থাকবেই। তার পাশাপাশি আবেগ অনুভূতি জড়ানোকিছু কষ্ট মনের ভিতর লুকিয়ে রাখা হয়।জীবন একদিনের নয় জীবন থেমে থাকে না নীরবতার মাঝেও মানুষকে বেঁচে থাকতে হয় হাসতে হয় এগিয়ে যেতে হয় সফলতার দ্বারপ্রান্তে। তবে কিছু মন খারাপ কিছু আপন জনের কথা মনের গভীরে চিরকাল থেকে চায় কিন্তু সেগুলো কারোর কাছে প্রকাশ করা বা ব্যাখ্যা করা হয় না।শুধু নিঃশ্বাস নিলে সেই নিঃশ্বাসের দীর্ঘশ্বাসে কিছু মন খারাপের কথা আজীবন থেকে যায়।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png