অনু কবিতা পোস্ট ||| একগুচ্ছ অনু কবিতা ||| original poetry by @saymaakter.

in আমার বাংলা ব্লগ • 16 days ago

‎

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা পরিবার নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20261007_201526_649.jpg


‎বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা নিয়ে।কবিতা লিখতে আমার বরাবরই ভালো লাগে কিন্তু ইদানিং সময় হচ্ছে না কবিতা লেখার তারপরও চেষ্টা করছি। কেননা আপনারা সবাই জানেন যে ডিসেম্বর মাস এলে বাচ্চাদের পরীক্ষা এবং অভিভাবকদের অনেক যুদ্ধ করতে হয় বাচ্চাদের নিয়ে। প্রতিটি অভিভাবকের চেষ্টা থাকে তার সন্তান ভালো রেজাল্ট করবে। তাইতো সবাই আপ্রাণ চেষ্টা করছে। আমি ও তাই করছি। তবে আমার প্রিয় বাংলা ব্লগের ভালোবাসা কখনো মন থেকে যায়নি যাবেও না তাইতো শত ব্যস্ততায় আপনাদের মাঝে আবারো হাজির হলাম আমার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা নিয়ে।চলুন আর কথা না বাড়িয়ে আমার কবিতাগুলো দেখে নেওয়া যাক।

‎

একগুচ্ছ অনু কবিতা।

‎‎
সায়মা আক্তার।

‎
‎‎
অনু কবিতা-০১‎

‎‎
স্বপ্ন থাকে প্রতিটি হৃদয়ে
‎কত ইচ্ছে জমে মনের কোণে
‎কত কথা হারিয়ে যায় নিরবে
‎কত স্বপ্ন দু'চোখে,
‎দিন যায়, রাত যায়
‎জীবনের হিসাব অসম্পূর্ণতায়।‎

‎
‎‎
অনু কবিতা-০২‎

‎‎
যা চেয়েছি মন থেকে
পাইনি কখনো সময়ে
‎ভাগ্যের উপর ছেড়েছি,
‎হেরে গিয়ে ও ঘুরে দাঁড়িয়েছি,
‎মাঝপথে থেমে যাওয়া
‎আশা হারিয়ে সময়ের শেষে
‎তবু মানুষ বেঁচে থাকে স্বপ্ন নিয়ে।‎

‎
‎‎
অনু কবিতা-০৩‎

‎‎
‎একদিন হয়তো সব ইচ্ছে যাবে ফুরিয়ে
‎জীবনের গল্পখানি যাবে হারিয়ে,
‎সময় ও স্রোতে দিন যাবে চলে
‎কিছু প্রশ্ন নিরবে
‎চাপা হয়ে থাকবে হৃদয়ে।‎

‎
‎‎
অনু কবিতা-০৪‎

‎‎
একদিন আমিও স্বপ্ন দেখতাম
‎আনন্দ উল্লাসে থাকতাম ,
‎ভাবতাম,জীবন হবে উৎফুল্ল ময়
‎দুঃখগুলো দূরে যাবে
‎অন্যরকম গল্প লিখা হবে।
‎

‎
‎‎
অনু কবিতা-০৫‎

‎
‎‎
চাওয়া পাওয়ার মাঝখানে ব্যবধান
‎যে পথ ধরে হেঁটেছিলাম
‎আশার প্রদীপ জেলেছিলাম
‎সেই পথ অন্ধকারে ভরা,
‎এখন আর অভিযোগ নেই
‎কষ্টের মাঝে জীবনের গল্পের লেনদেন
‎হিসাব করতে করতে ভুলের সংখ্যাটাই বেশি
‎সিদ্ধান্তগুলো আজ বড্ড মনে পড়ে
‎কি করেছি কি পেয়েছি।

আমার পরিচয়‎

‎‎আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png

‎