স্বরচিত কবিতা ||| বাবার স্মৃতি ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় বাংলা ব্লগের সকল ভাই বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আল্লাহর দোয়ায় বর্তমানে এখন ভালো আছি তবে কিছুদিন আগে আমার পুরো পরিবারসহ আমি অসুস্থ ছিলাম আল্লাহর মেহেরবানীতে এখন সুস্থ আছি তাই রেগুলার হতে পারিনি। কিন্তু যখন সুস্থতা ফিল করছি তখন বারবার মনে হচ্ছিল কখন আমার বাংলা ব্লগে পোস্ট করব।
যতদিন আমি ও আমার ভালোবাসার প্রিয় বাংলা ব্লগ থাকবে আমি চেষ্টা করব এখানে সবসময় নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। কারণ আমার লেখালেখি করতে অনেক ভালো লাগে।লেখালেখির মাঝে মনে হয় আমি আমার প্রাণ ফিরে পাই।মনের আবেগ অনুভূতি দিয়ে যখন কোন নতুন কবিতা লিখি তখন আরো ভালো লাগে আবার আবেগ অনুভূতিগুলো মনে হয় নতুন প্রাণ পেল। জানিনা কবিতা গুলো আমার আপনাদের কেমন লাগে তবে আমার কিন্তু লিখতে অনেক ভালো লাগে এবং কবিতার প্রেমে পড়ে গেছি এক প্রকার। যেখানেই কবিতা লেখা দেখি সেখানে চেষ্টা করি একটু পড়ার জন্য। কারণ শিক্ষার কোন শেষ নেই অন্যের লেখা থেকে ও নিজের জন্য কিছু শেখা যায়। তবে আমার বাংলা ব্লগে আমি অনেক কবিতা লিখেছি। যে লেখা শুরু করেছি জানিনা এর শেষ কবে হবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকের কবিতাটি একটু ভিন্ন রকমের। এখানে রয়েছে স্মৃতি ভালোবাসা আবেগ অনুভূতি। যে ভালবাসার মধ্যে কোন প্রতারণা বা কোন মায়াজাল নেই। এটা এমন এক ভালোবাসা যে ভালোবাসার মানুষটি না থাকলেও সারা জীবন তার স্মৃতিগুলো তাড়া করে বেড়ায়। যে ভালবাসার জন্য মন শুধু কাঁদে। মনে হয় সৃষ্টিকর্তা যদি আবার সেই মানুষটিকে ফিরিয়ে দিত মনে হয় নিজের জীবন দিয়ে হলেও সেই মানুষটিকে যদি আবার পেতাম। যে মায়া ছায়া দিয়ে আগলে রাখতো সারা জীবন কোনদিন কষ্ট বুঝতে দিত না যার ছায়ার নিচে সুশীত ভাবে গড়ে উঠেছি সে আর কেউ না সে হচ্ছে ভালোবাসার বাবা । যার স্মৃতি সব সময় তারা করে। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা বাবার স্মৃতি দেখে নেয়া যাক।
স্মৃতিতে সময়ের সেই মুহূর্তে,
আবেগ অনুভূতি সবই ছিল
শাসনের মাঝেও পেয়েছি ভালোবাসা
সময় পেরলে সবই যায়,
শুধু পাইনা বাবার হাসি
স্নেহের ছায়া ছিল
মায়া ছিল কতো তোমার!
তখনই বুঝি কতটা অসহায়,
সুখ আছে আনন্দ আছে
সবই আছে তবুও মনে হয়
যদি থাকতো বাবার ভালোবাসাটুকু
তবেই পরিপূর্ণ হতাম আমি,
মাঝে মাঝে অনেক কিছুই ভাবায় আমাকে
মানুষ কেন পৃথিবীতে এসে
একটা মায়া বাড়িয়ে চলে যায়?
সত্যি বাবার ভালোবাসার মতো
এতটা দামি ভালোবাসা কোথাও নেই
বয়স যতই হোক সবারই ইচ্ছা জাগে
বাবার কাছে সযত্নে থাকতে
বাবার সেই আদরগুলো পেতে
যে আদর ভালোবাসাগুলো
টাকা পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না।
তোমার না থাকার অনুভবে
অনেক কিছু বুঝতে পারি বাবা ।
আমার পরিচয়
*আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।




Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟