ফটোগ্রাফি পোস্ট - 📷 "এলোমেলো কিছু ফটোগ্রাফি ও সুন্দর কিছু অনুভূতি। "

in আমার বাংলা ব্লগ22 hours ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।আমি আজ এলোমেলো কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে নেবো।আশাকরছি আমার আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

এলোমেলো কিছু ফটোগ্রাফিঃ


50660.jpg

50647.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।বরাবরই আমি চেষ্টা করি নতুন কিছু শেয়ার করতে।আজ আমি আপনাদের মাঝে এলোমেলো কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি,আশাকরি আমার শেয়ার করা এলোমেলো ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

49110.jpg

প্রথম ফটোগ্রাফিটি ড্রাগন ফ্রুটসের।শরীর ভীষণ দুর্বল তাই অপছন্দের হলেও এই ফলটি গতকাল খেতে হয়েছিল।ফটোগ্রাফি করার শখ তাই ফটোগ্রাফি করেছিলাম।

49100.jpg

এরপরের ফটোগ্রাফি দুটো আমার বাবার বাসায় ছাদ বাগান থেকে তোলা।প্রকৃতির সৌন্দর্য সব সময়ই আমাকে মুগ্ধ করে।খোলা আকাশ আমার পছন্দের আরো একটি অংশ।আকাশের বিশালতার কাছে নিজেকে উজার করে দিতে ভালো লাগে আমার।

45976.jpg

45972.jpg

এরপর যে ফটোগ্রাফি দুটো দেখতে পাচ্ছেন এই দুটি ঝালকাঠির শাখা নদীর পাড়ের ফটোগ্রাফি।সকালে হাঁটতে গেলে নদীর পাড়ের মনোরম দৃশ্য আমাকে ভীষণ মুগ্ধ করে।সকালে চারিদিকের নিস্তব্ধতা আর নদীর পানির ছলাৎ ছলাৎ শব্দ মনটাকে আনমনা করে তোলে।

49021.jpg

উপরের ফটোগ্রাফিটি ফ্রুটস কাস্টার্ডের।আমার বানানো কাস্টার্ড আমার ভাইয়ার ছেলে-মেয়ের ভীষণ পছন্দ।তাই আমি নিজের হাতে সবার জন্য একদিন নয় বরং দুইদিন কাস্টার্ড তৈরি করে দিয়েছিলাম।সবাই খুব মজা করে খেয়েছিলাম।যেমন হয়েছিল খেতে মজা তেমনি সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম।

50861.jpg

উপরের ফটোগ্রাফিটি ফলের ফটোগ্রাফি।শরীর দুর্বল তাই ফল খাচ্ছি এখন।সব ধরনের ফল খেতে হচ্ছে শক্তি ফিরে পেতে।এই ছিল আমার আজকের এলোমেলো ফটোগ্রাফি।কেমন লাগলো বন্ধুরা?ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

আজ এখানেই শেষ করছি।আবার হাজির হয়ে যাব অন্য কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

55.gif

46614.jpg

50383.png