সিম্পল একটি ডিজাইন আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

17-03-2025

০৩ চৈত্র , ১৪৩১ বঙ্গাব্দ
১৭ রমজান, ১৪৪৬ হিজরি


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম আপনাদের সাথে একটি সিম্পল মেহেদী ডিজাইন আর্ট শেয়ার করার জন্য। আসলে মাঝে মাঝেই এখন আর্ট করার চেষ্টা করি। আশা করছি আজকের আর্টটিও আপনারা উপভোগ করবেন।

IMG_20250317_183457.jpg

আর্টটি করতে যা যা লেগেছেঃ-


IMG_20250317_183130.jpg

  • খাতা।
  • পেন্সিল।
  • রাবার।
  • কাটার।

আর্টটি করার পদ্ধতি নিম্নে দেয়া হলোঃ-


IMG_20250317_183150.jpg

প্রথমে একটা বৃত্তের মতো শেপ দিলাম। তারপর ভিতরে পেঁচিয়ে দিলাম।

IMG_20250317_183205.jpg

তারপর ফুলের পাপঁড়ির মতো শেপ দিয়ে দিলাম।

IMG_20250317_183220.jpg

পাপঁড়ির অর্ধেক করে ভরাট করে দিলাম পেন্সিল দিয়ে। তারপর উপরে পাতার মতো একটা শেপ দিলাম।

IMG_20250317_183249.jpg

IMG_20250317_183304.jpg

এবার পাতার পাশে আরও একটি দাগ টেনে দিলাম। দাগ টেনে দেয়ার পর এটার উপরে ডিজাইন করে দিলাম।

IMG_20250317_183319.jpg

এবার ফুলের উপর থেকে লতার মতো শেপ দিলাম।

IMG_20250317_183334.jpg

এবার উপরে আরও দুটি ফুলের শেপ দিয়ে দিলাম।

IMG_20250317_183348.jpg

দুটি ফুলকে লতার মাধ্যমে সংযোগ করে দিলাম।

IMG_20250317_183403.jpg

এবার ফুলের মাঝে ডিজাইন করে দিলাম।

IMG_20250317_183438.jpg

ফাইনালি আর্টটি সম্পন্ন হলো!


DeviceOppo A12
Art by@haideremtiaz
LocationW3w

আশা করছি আজকের সিম্পল আর্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে মন্তব্য করে জানাবেন আশা করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸।



10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পেন্সিল দিয়ে যে কোন ধরনের দৃশ্য আর্ট করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ষ সিম্পল একটি ডিজাইন আর্ট করেছেন। আপনার আর্ট করা ডিজাইন টি অসাধারণ হয়েছে আপু। ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে আর্ট টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

কারেকশন প্লিজ, আপু না ভাই 😂। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

সিম্পল হলেও চমৎকার সুন্দর একটি মেহেদীর ডিজাইন আর্ট করেছেন। খুবই চমৎকার হয়েছে আর্ট টি।এরকম ভাবে হাতে আর্ট করলে খুবই সুন্দর হবে দেখতে।ধাপে ধাপে মেহেদি ডিজাইন পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

কিছু কিছু ডিজাইন আছে সিম্পল হলেও দেখতে অনেক ভালো লাগে। সেই ডিজাইনগুলো দিয়ে হাতে অথবা জামায় বিভিন্ন কাজ করলে দেখতে অসাধারণ লাগে। আপনার ডিজাইনটি সিম্পল হলেও দেখতে দারুন লাগছে। ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

বেশ সুন্দর একটি সিম্পল ডিজাইন আর্ট করেছেন ভাই আপনি। ডিজাইনটি সিম্পল হলেও বেশ সুন্দর।আপনি ডিজাইন আর্ট করার প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর সিম্পলের মধ্যে একটা মেহেদি ডিজাইন করেছেন। মাঝখানের ফুলের ডিজাইন টুকু আমার কাছে বেশ ভালো লাগছে দেখতে। হাতের উপরে এরকম ডিজাইন গুলো করা একটু সময়ের ব্যাপার। ভালো লাগলো আপনার মেহেদি ডিজাইন আর্ট দেখে। সুন্দর একটা ডিজাইন শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুলের সমন্বয়ে খুব সুন্দর একটি ডিজাইন আর্ট করেছেন ভাইয়া। এরকম আর্ট গুলো দেখতে ভালই লাগে। এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার দক্ষতা সত্যিই অসাধারণ। অনেক সুন্দর একটি ডিজাইন এর চিত্র অঙ্কন করলেন। ধাপে ধাপে এই ডিজাইনটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

সিম্পল একটি ডিজাইন আর্ট অঙ্কন করে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন দেখতে বেশ চমৎকার লাগছে ভাই। বিশেষ করে ফুলের দৃশ্যটা এই আর্ট এর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আপনার আর্ট করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।