আর্টঃকাঁচের বোতলে আর্ট।

in আমার বাংলা ব্লগ25 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৪শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ,শরৎকাল,২৪ শে আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।

p7.jpg

p8.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি আর্ট করেছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি আর্ট শেয়ার করতে। লক্ষ্য রাখি একই ধরনের আর্ট শেয়ার যাতে না হয়।তাই আজ একটি কাঁচের বোতলে করা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। প্রতি সপ্তাহের আর্টে যেন অভিনবত্ব থাকে সে চেষ্টা সর্বদা চলমান। তাই কখন জল রংদিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে। আজকের অনেক দিন পর কাঁচের বোতলে আর্টটি করেছি।আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আজকের আর্উটটি করতে আমি কাঁচের বোতল ও রং উপকরণ হিসাবে ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক,আপেল আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।

উপকরণ

p1.jpg

p5.jpg

১।পুরাতন কাঁচের বোতল
২।রং
৩।তুলি

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

p1.jpg

প্রথমে কাঁচের বোতলটি ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি।

ধাপ-২

p2.jpg

এবার গোলাপী রং দিয়ে ফুলের পাপড়ি এঁকে নিয়েছি।

ধাপ-৩

p3.jpg

একইভাবে বোতলের উভয় পাশে এঁকে নিয়েছি ফুলের পাপড়িগুলো।

ধাপ-৪

p6.jpg

এবার ফুলের পাপড়ির মসঝখানে সাদা রং এর ডট দিয়ে নিয়েছি। আর এভাবেই কাঁচের বোতলে পেইন্টিংটি শেষ করেছি।

উপস্থাপন

p6.jpg

p7.jpg

p8.jpg

p9.jpg

আশাকরি ,আজকে কাঁচের বোতলে করা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৪ শে আগস্ট আগস্ট, ২০২৬ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png