আর্টঃহ্যারিকেনে রিক্সা পেইন্ট।

in আমার বাংলা ব্লগ11 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৪৩৩ বঙ্গাব্দের ২৩শে ভাদ্র,শরৎকাল,৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।

h10.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি আর্ট করেছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি আর্ট শেয়ার করতে। লক্ষ্য রাখি একই ধরনের আর্ট শেয়ার যাতে না হয়।তাই আজ একটি হ্যারিকেনে রিক্সা পেইন্ট করেছি তাই আপনাদেসাথে শেয়ার করবো। আজকাল বিভিন্ন জিনিসের উপর করা রিক্সা পেইন্ট করে আর্টগুলো দিয়ে ঘর সাজাতে সকলে বেশ পছন্দ করে। তাই আমিও চেস্টা করলাম রিক্সা পেইন্ট করার। প্রতি সপ্তাহের আর্টে যেন অভিনবত্ব থাকে সে চেষ্টা সর্বদা চলমান। তাই কখন জল রংদিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে। আজকে চেস্টা করেছি হ্যারিকেনে রিক্সা পেইন্ট করার । আশাকরি আপনাদেরও ভালো লাগবে আজকের আর্টটি।।আজকের আর্উটটি করতে হ্যারিকেন ও রং উপকরণ হিসাবে ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক,আপেল আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।

উপকরণ

h9.jpg

১।
২।রং
৩।তুলি

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

h5.jpg

h6.jpg

হারিকেনটা যেহেতু সবুজ রং এর ছিল তাই আমাকে কোন রং করতে হয়নি। সবুজ রং এর উপরই আমি সাদা এনামেল রং দিয়ে কিছু ফুল এঁকে নিয়েছি। যাতে সাদা বেজ এর উপর অন্য রং ব্যবহার করলে রঙ্গটি সুন্দরভাবে ফুটে।

ধাপ-২

h2.jpg

এরপর সাদা রং এর উপর বিভিন্ন রং ব্যবহার করে ফুল এঁকে নিয়েছি।

ধাপ-৩

h1.jpg

হ্যারিকেনের নিচের অংশে কিছু পাতা এঁকে নিয়েছি লাল ও হলুদ রং ব্যবহার করে।

ধাপ-৪

h3.jpg

হ্যারিকেনের উপরের অংশে লাল রং ব্যবহার করে ফুল এঁকে নিয়েছি।

ধাপ-৫

h4.jpg

সব শেষে কিছু ডিটেইলিং এর কাজ করে হ্যারিকেনে রিক্সা পেইন্ট অংকন শেষ করেছি।

উপস্থাপন

h10.jpg

h10.jpg

আশাকরি ,আজকে হ্যারিকেনে রিক্সা পেইন্ট এর আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png