আর্টঃ কাঁচের বোয়ামে ফুলের বাগান।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৪৩৩ বঙ্গাব্দের ১৭ই ভাদ্র,শরৎকাল,১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি আর্ট করেছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি আর্ট শেয়ার করতে। লক্ষ্য রাখি একই ধরনের আর্ট শেয়ার যাতে না হয়।তাই আজ একটি কাঁচের বোয়ামে করা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। প্রতি সপ্তাহের আর্টে যেন অভিনবত্ব থাকে সে চেষ্টা সর্বদা চলমান। তাই কখন জল রংদিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে। আজকের অনেক দিন পর কাঁচের বোয়ামে আর্টটি করেছি।আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আজকের আর্উটটি করতে আমি কাঁচের বোয়াম ও রং উপকরণ হিসাবে ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক,আপেল আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।
উপকরণ
১।কফির পুরাতন কাঁচের বোয়াম
২।রং
৩।তুলি
অংকনের ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে কাঁচের বোতলটি ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এরপর বোয়ামের নিচের অংশে সাদা রং করে নিয়েছি।
ধাপ-২
নিচের দিকের কিছুটা অংশ সবুজ রং করে নিয়েছি।
ধাপ-৩
সাদা অংশেটুকুতে আকশী রং করে নিয়েছি আকাশ বুঝানোর জন্য।
ধাপ-৪
হাল্কা সবুজ রং দিয়ে কিছু ডাল এঁকে নিয়েছি।
ধাপ-৫
সাদা রং দিয়ে কিছু মেসগ এঁকে নিয়েছি।
ধাপ-৬
হলুদ রং দিয়ে কিছু ফুল এঁকে নিয়েছি। এবং গোলাপী রং দিয়ে ফুলের মাঝে ডট দিয়ে নিয়েছি।ব্যস শেষ হয়ে গেল কাঁচের বোয়ামে আঁকা ফুলের বাগানটি।
উপস্থাপন
আশাকরি ,আজকে কাঁচের বোয়ামে করা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | আর্ট |
|---|---|
| ক্যামেরা | Redmi Note A5 |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Sort: Trending
[-]
successgr.with (75) 17 days ago













