সাহায্যে শান্তি!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আসলে না কিছু কিছু মানুষকে কেনো যেনো সাহায্য করতে পারলেও খুব ভালো লাগে।এমন না যে তাদের জন্য কিছু করলে বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে বরং ওদের জন্য কিছু করতে পারার মধ্যেই একটা আলাদা ভালো লাগা কাজ করে।কারণ মানুষগুলো নিজেরাই এত ভালো হয় যে তাদের পাশে দাঁড়াতে পারলে মনে হয় যে অন্তত একটা ভালো কাজ করতে পেরেছি।অন্তত আমার ক্ষেত্রে এমনটাই হয়।আসলে সবাইকে সাহায্য করতে গেলে আমাদের ভেতর থেকে একই রকম অনুভূতি আসে না।কিছু মানুষ আছে, যাদের আচরণ,ব্যবহার আর মন দেখে এমনিতেই তাদের জন্য ভালো কিছু করতে ইচ্ছে করে।ওরা হয়তো খুব সাধারণভাবে কথা বলে,কারো ক্ষতি চায় না, নিজের প্রয়োজনের চেয়েও অন্য মানুষের কথা ভাবে।এমন মানুষ যখন কোনো সমস্যায় পরে।তখন নিজের থেকেই মনে হয় যে যদি কিছু করা যায় তাহলে করা উচিত।আর এই মানুষগুলোর একটা বিষয় আমার খুব ভালো লাগে ওরা সাহায্য পাওয়ার পর সেটাকে নিজেদের অধিকার মনে করে না।বরং ছোট একটা সাহায্য পেলেও সেটার মূল্য বুঝে।একটা সাধারণ কাজের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করে। অনেক সময় শুধু একটা ভালো কথা বলেই বুঝিয়ে দেয় যে ওরা বিষয়টা মনে রেখেছে।তো তখন ওদের জন্য আবার কিছু করতে ইচ্ছে করে।

আমাদের জীবনে এমন মানুষ খুব বেশি পাওয়া যায় না।কারণ অনেক সময় দেখা যায় যে কাউকে একবার সাহায্য করার পর সে সেটাকে স্বাভাবিক ধরে নেয়।পরে আবার সাহায্য না করলে অভিযোগ শুরু করে। কিন্তু কিছু মানুষ এর সম্পূর্ণ বিপরীত।ওদের জন্য কিছু করলে ওরা বরং এতো বেশি কৃতজ্ঞ হয় যে নিজের কাছেই ভালো লাগে।মানে মনে হয় যে এই মানুষটার জন্য সময় দেওয়া বা এফোর্ট দেওয়া সত্যিই সার্থক হয়েছে।আর ভালো মানুষদের সাহায্য করার মধ্যে একটা মানসিক শান্তিও আছে।হয়তো খুব বড় কিছু করা হয়নি।হয়তো সামান্য কোনো কাজে পাশে দাঁড়িয়েছি,কোনো প্রয়োজনের সময় সাহায্য করেছি অথবা শুধু একটা গুরুত্বপূর্ণ সময়ে সাহস দিয়েছি।কিন্তু সেই ছোট কাজটাই যখন একজন ভালো মানুষের জন্য কাজে আসে।তখন নিজের মধ্যেও একটা আনন্দ তৈরি হয়।আসলে আমার মনে হয় যে ভালো মানুষদের জন্য ভালো কিছু করতে গেলে আসলে আমাদের নিজেদেরও ভালো থাকার একটা কারণ তৈরি হয়।কারণ তখন মনে হয় যে পৃথিবীতে এখনও ভালো কিছু করার সুযোগ আছে।আমরা হয়তো সব সমস্যা সমাধান করতে পারবোনা।কিন্তু একজন মানুষের একটা ছোট সমস্যা যদি একটু সহজ করে দিতে পারি সেটাও কম কিছু না।

কিন্তু সাহায্য করার ক্ষেত্রেও নিজের সীমাটা বোঝা দরকার।ভালো মানুষ দেখলেই নিজের সবকিছু দিয়ে দিতে হবে এমন না।নিজের সামর্থ্যের মধ্যে থেকে যতোটুকু সম্ভব ততোটুকু করাই যথেষ্ট।কারণ সাহায্য করার উদ্দেশ্য নিজের জীবনকে অগোছালো করে ফেলা না বরং প্রয়োজনের সময় একজন মানুষের পাশে দাঁড়ানো।মানে কিছু মানুষকে সাহায্য করতে পারলে সত্যিই নিজেরই ভালো লাগে।কারণ তারা সেই সাহায্যের মূল্য বুঝে।তাদের আচরণ দেখে মনে হয় যে ভালো মানুষের পাশে দাঁড়ানোটা আসলেই সুন্দর একটা ব্যাপার।আর হয়তো এই কারণেই কিছু মানুষকে সাহায্য করার পর মনে হয় যে আজকে অন্তত নিজের জায়গা থেকে ভালো একটা কাজ করতে পেরেছি।খুব বড় কিছু না হলেও মনটা ভালো হয়ে যায়।অন্তত আমার তো লাগে এই আরকি।

ABB.gif