নেগেটিভিটি!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আসলে একটা বিষয় কি আমরা নিজেরাই যেখানে সবসময় সবকিছুতে নেগেটিভ বিষয়গুলো আগে ভাবি সেখানে আসলে পজেটিভ কাজ করবো কীভাবে!মানে আমরা যেকোনো কিছু করার আগেই ভেবে ফেলি যে নিশ্চয়ই খারাপ কিছু হবে।কাজটা ঠিকভাবে হবে না,মানুষ হয়তো ভালোভাবে নেবে না,কোথাও না কোথাও সমস্যা তৈরি হবে।এভাবে কোনো কিছু শুরু করার আগেই আমরা নিজের মনে অনেক রকম খারাপ চিন্তা তৈরি করে ফেলি।অথচ কাজটা করার আগেই তো আমরা জানি না যে আসলে কী হবে।তারপরও নিজেদের চিন্তাভাবনা দিয়ে আগেই একটা খারাপ পরিস্থিতি তৈরি করে বসে থাকি।তো আমার কাছে মনে হয় কি আমাদের অনেকের জীবনে এটাই একটা বড় সমস্যা।আমরা কোনো নতুন কাজ শুরু করতে গেলে তার ভালো দিকগুলো নিয়ে ভাবার চেয়ে খারাপ দিকগুলো নিয়েই বেশি চিন্তা করি।কোনো একটা সুযোগ এলে ভাবি যদি ব্যর্থ হই তাহলে কী হবে!নতুন কিছু শিখতে গেলে মনে হয় যে যদি না পারি!
কোনো মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করার আগেই ভাবি যে শেষ পর্যন্ত হয়তো কষ্ট পেতে হবে।মানে কোনো কিছু ঘটার আগেই আমরা তার খারাপ কিছুই কল্পনা করে নি।এতে করে কাজটা শুরু করার আগেই আমাদের আত্মবিশ্বাস অনেকটা কমে যায়।আর অবশ্যই কোনো কাজ করার আগে তার ভালো খারাপ বিবেচনা করা ইম্পর্ট্যান্ট।অন্ধভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না।কিন্তু এক্সপেকটেড সমস্যা নিয়ে চিন্তা করা আর সবকিছুর মধ্যেই শুধু খারাপ কিছু খুঁজে বেড়ানো এক বিষয় না।আর প্রথমটা আমাদের সতর্ক হতে সাহায্য করে আর দ্বিতীয়টা অনেক সময় আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথটাই আটকে দেয়।কারণ আমরা যদি সবসময় ভাবতে থাকি যে খারাপ কিছুই হবে।তাহলে ভালো কিছু হওয়ার সম্ভাবনাটাকে সুযোগ দিবো কীভাবে!
মানে এই ধরেন যে আমরা একটা কাজ করার কথা ভাবছি।তো কাজটা হয়তো আমাদের জন্য নতুন তাই একটু ভয় লাগতেই পারে।কিন্তু সেই ভয়কে গুরুত্ব দিতে গিয়ে যদি শুরুই না করি। তাহলে কাজটা পারবো কি না সেটা জানার সুযোগও থাকবে না।আবার কাজটা শুরু করার পর হয়তো কিছু ভুল হবে,কিছু সমস্যা তৈরি হবে। কিন্তু সেখান থেকেও তো নতুন কিছু শেখা সম্ভব।আর সবকিছু প্রথমবারেই নিখুঁত হতে হবে এমন কোনো কথা নেই।তো ভালো চিন্তা করার অর্থ এই না যে লাইফে কোনো সমস্যা আসবে না বলে ধরে নিতে হবে।উলটা সমস্যা আসতে পারে জেনেও নিজের চেষ্টা চালিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে।কোনো কাজের খারাপ দিক থাকলে সেটা বুঝে প্রস্তুতি নিতে হবে।কিন্তু শুধু খারাপ কিছু ঘটতে পারে ভেবে নিজেকে থামিয়ে রাখা উচিত না।কারণ আমাদের চিন্তাভাবনা অনেক সময় আমাদের কাজের ওপর এফেক্ট ফেলে।শুরুতেই যদি নিজের ওপর বিশ্বাস না থাকে। তাহলে চেষ্টা করার আগ্রহটাও কমে যায়।আর আমরা অনেক সময় অতীতের খারাপ অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে সেগুলোর ভয়কে ভবিষ্যতের প্রতিটা কাজে নিয়ে আসি।আগে কোনো একটা কাজে ব্যর্থ হয়েছি বলে পরেরবারও ব্যর্থ হবো এমন কোনো নিশ্চয়তা নেই।আগে কেউ বিশ্বাস ভেঙেছে বলে সবাই একই রকম হবে সেটাও ঠিক না।মানে প্রত্যেকটা পরিস্থিতি আর প্রত্যেকটা মানুষকে আলাদাভাবে বোঝার চেষ্টা করা উচিত।
কারণ লাইফে ভালো কিছু করতে হলে নিজের চিন্তাভাবনার দিকেও খেয়াল রাখা প্রয়োজন।যবকিছুতে নেগেটিভ কিছু খুঁজতে থাকলে ভালো সম্ভাবনাগুলোও আমাদের চোখ এড়িয়ে যাবে।তাই কোনো কাজ শুরু করার আগে শুধু কী কী খারাপ হতে পারে সেটা না ভেবে কী কী ভালো হতে পারে সেটাও ভাবা উচিত।সমস্যা আসলে কীভাবে সামলাবো সেই প্রস্তুতি রাখা উচিত।কারণ সবকিছু ভালো হবে এমন নিশ্চয়তা নেই।কিন্তু শুরুতেই সবকিছু খারাপ হবে ধরে নিলে ভালো কিছু হওয়ার সুযোগটাও আমরা নিজেরাই কমিয়ে দিই।

