লুকিয়ে রাখা!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আচ্ছা একটা বিষয় কি আমরা না মানুষের ভালো চাইতে চাইতে অনেক কিছু লুকিয়ে রাখাটা আসলে একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে।আর এই বদ অভ্যাস থেকে আমরা সহজে বের হতে পারছি না।মানে বিষয়টা এমন যে আমরা অনেক সময় অন্য মানুষের কথা চিন্তা করে নিজের মনের মধ্যে অনেক কিছু চেপে রাখি।আর মনে করি যে কথাটা বললে হয়তো মানুষটা কষ্ট পাবে,সম্পর্ক নষ্ট হবে বা আমাদের সম্পর্কে খারাপ কিছু ভাববে।আর তাই নিজের খারাপ লাগা,বিরক্তি বা কোনো বিষয়ে আপত্তি থাকলেও সেগুলো প্রকাশ করি না।এভাবে দিনের পর দিন সবকিছু লুকাতে লুকাতে একটা সময় নিজের মনের কথাগুলো প্রকাশ করাটাই কঠিন হয়ে যায়।আসলে আমার কাছে মনে হয় কি অন্যের ভালো চাওয়াটা অবশ্যই ভালো একটা বিষয়।কিন্তু অন্যের ভালো চাইতে গিয়ে নিজের সবকিছু লুকিয়ে রাখার কোনো মানে নেই।কারণ একটা সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন সেখানে দুজন মানুষই নিজেদের কথা বলতে পারে।
মানে শুধু একজন অন্যজনের কথা চিন্তা করবে আর নিজের মনের মধ্যে সবকিছু জমিয়ে রাখবে এমনটা তো হতে পারে না।আর প্রত্যেকটা মানুষেরই নিজের অনুভূতি প্রকাশ করার অধিকার আছে।আর সবসময় অন্যের খারাপ লাগার কথা চিন্তা করতে গিয়ে নিজের খারাপ লাগাগুলোকে অবহেলা করা উচিত না।আসলে আমরা অনেক সময় ই এমন কিছু বিষয় জানি যেগুলো অন্য একজন মানুষের জানা ইম্পর্ট্যান্ট।কিন্তু তাকে কষ্ট দেওয়ার ভয়ে কথাগুলো বলতে পারি না। মানে মনে হয় যে থাক পরে কোনো একসময় বলা যাবে।আবার কখনো মনে হয় যে কথাটা বললে হয়তো মানুষটা আমাদের ভুল বুঝবে।আর এভাবে একসময় দেখা যায় যে বিষয়টা আরো জটিল হয়ে গেছে।আর তখন যে কথাটা শুরুতেই সহজভাবে বলা যেতো সেটা বলার জন্য অনেক বেশি ব্যাখ্যা দিতে হয়।আসলে কখনো কখনো ভুল বোঝাবুঝিও তৈরি হয়।অথচ শুরু থেকেই কথাটা সুন্দরভাবে বুঝিয়ে বললে হয়তো এতো সমস্যা হতোই না।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমরা অন্য মানুষের ভালো চাইতে গিয়ে অনেক সময় তাদের বাস্তবতা বোঝার সুযোগটাও কেড়ে নিই।কারণ কোনো একটা বিষয় লুকিয়ে রাখার মাধ্যমে আমরা হয়তো সাময়িকভাবে কাউকে কষ্ট পাওয়া থেকে বাঁচাচ্ছি।কিন্তু দীর্ঘমেয়াদে সেটা তার জন্য ভালো হচ্ছে কি না তা সবসময় ভাবি না।কিছু সত্য জানাটা কষ্টকর হতে পারে।কিন্তু সেই সত্য জানার মাধ্যমে একজন মানুষ নিজের ভুল বুঝতে পারে বা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে।আর তাই সবকিছু লুকিয়ে রাখাই যে ভালোবাসা বা ভালো চাওয়ার প্রমাণ বিষয়টা এমন না।আসলে এই অভ্যাস থেকে বের হয়ে আসতে হলে আমাদের কথা বলার ধরন পরিবর্তন করতে হবে।কোনো বিষয় নিয়ে আপত্তি থাকলে সেটা রাগ করে না বলে শান্তভাবে বোঝানোর চেষ্টা করতে হবে।আর কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কথা বলা আর কাউকে বাস্তবতা বোঝানোর জন্য কথা বলা এক বিষয় না।
আর আমরা যদি সুন্দরভাবে নিজের মনের কথা প্রকাশ করতে শিখি।তাহলে অনেক সমস্যাই সহজ হয়ে যায়।আসলে অন্যের ভালো চাওয়ার পাশাপাশি নিজের ভালো থাকাটাও ইম্পর্ট্যান্ট।সবসময় অন্য মানুষ কী ভাববে বা কীভাবে নেবে এসব চিন্তা করতে গিয়ে নিজের ফিলিংসগুলোকে চাপা দিয়ে রাখা ঠিক না।কারণ দিনের পর দিন সবকিছু লুকিয়ে রাখলে একটা সময় নিজের মধ্যেই অশান্তি তৈরি হয়।আর তাই আমার কাছে মনে হয় যে কাউকে ভালো রাখতে গিয়ে সবকিছু লুকিয়ে না রেখে,প্রয়োজন অনুযায়ী সত্য কথাটা সুন্দরভাবে বলার অভ্যাস তৈরি করা উচিত।এতে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকে,ভুল বোঝাবুঝি কমে আর নিজের মনের মধ্যেও একটা শান্তি কাজ করে।

