সুন্দর সম্পর্ক!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি না ব্যাক্তিগত ভাবে বিশ্বাস করি যে হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে আসলে মিউচুয়াল বোঝাপরাটা থাকা উচিত।কারণ এই বোঝাপরা ছাড়া একটা সম্পর্ক সুন্দরভাবে টিকিয়ে রাখা অনেক বেশি কঠিন।আসলে একটা সংসারে শুধু ভালোবাসা থাকলেই যে সবকিছু সুন্দরভাবে চলবে বিষয়টা এমন না।মানে ভালোবাসার পাশাপাশি একে অপরকে বোঝার মানসিকতা,সম্মান করার অভ্যাস আর পরিস্থিতি অনুযায়ী একে অপরের পাশে থাকার ইচ্ছাটাও থাকতে হবে।কারণ বিয়ের পর দুজন মানুষ শুধু একসঙ্গে বসবাস করে না বরং তাদের জীবনের অনেক ডিসিশন,দায়িত্ব আর ফিলিংস একে অপরের সাথে জড়িয়ে যায়।আসলে আমার কাছে মনে হয় কি একটা সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে সেখানে নিজের মনের কথা বলার জন্য বারবার চিন্তা করতে হয় না।মানে হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে এমন একটা সম্পর্ক থাকা উচিত যেখানে একজন নিজের ভালো লাগা,খারাপ লাগা আর কোনো সমস্যা নিয়ে নির্দ্বিধায় কথা বলতে পারে।

কারণ সারাদিনের ব্যস্ততা শেষে মানুষ যখন নিজের ঘরে ফিরে আসে তখন সে একটু শান্তি চায়।মানে চায় যে এমন একজন মানুষ,যার কাছে নিজের কথাগুলো বলা যাবে যে মন দিয়ে কথাগুলো শুনবে এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করবে।কিন্তু নিজের জীবনসঙ্গীর কাছেই যদি মনের কথা বলতে ভয় লাগে।তাহলে সেই সম্পর্কের মধ্যে শান্তি খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যায়।আর সংসার জীবনে সবসময় যে দুজনের মতামত এক হবে এমনটা না।আর দুজন মানুষের চিন্তাভাবনা,পছন্দ অপছন্দ আর সিদ্ধান্ত নেওয়ার ধরন আলাদা হতেই পারে।কিন্তু এই পার্থক্যগুলোকে কীভাবে সামলানো হচ্ছে সেটাই আসল বিষয়।একজন কোনো বিষয়ে একমত না হলে অন্যজনকে ছোট করা বা তার মতামতকে গুরুত্ব না দেওয়া উচিত না বরং দুজনের মধ্যে আলোচনা করে একটা সুন্দর সমাধানে আসার চেষ্টা করা প্রয়োজন।কারণ সংসারটা তো একজনের না দুজনের ই।তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও দুজনের মতামতের মূল্য থাকা উচিত।আবার অনেক সময় ই দেখেছি সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে একজন মানুষ অনেক বেশি ক্লান্ত হয়ে পরে।তো তখন অন্যজন যদি তার পরিস্থিতিটা বুঝতে পারে আর নিজের জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করে।তাহলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়।আর সব দায়িত্ব একজনের ওপর চাপিয়ে দিয়ে অন্যজন নিশ্চিন্তে থাকলে সেখানে ধীরে ধীরে বিরক্তি তৈরি হতে পারে।কিন্তু দুইজন মানুষ যদি একে অপরের কষ্ট বুঝতে শিখে।

তো তাহলে সংসারের দায়িত্বগুলোও অনেক সুন্দরভাবে ভাগ করে নেওয়া সম্ভব।আর আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় সম্মান আর বিশ্বাসের বিষয়টা।হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে এমন একটা বিশ্বাস থাকা দরকার যেখানে অকারণে সন্দেহ,অপমান আর একে অপরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা থাকবে না।ভালোবাসার অর্থ কাউকে নিজের ইচ্ছামতো চালানো না।মানে তার ব্যক্তিত্ব,পছন্দ আর প্রয়োজনকে সম্মান করে একসাথে এগিয়ে চলা।তো একজনের ভুল হলে অন্যজন সেটা নিয়ে অপমান না করে বোঝানোর চেষ্টা করলেও সম্পর্কটা অনেক বেশি সুন্দর থাকে।আসলে একটা সুন্দর সংসার মানে এই না যে সেখানে কোনো সমস্যা থাকবে না।মানেবসমস্যা থাকবেই বা মতের অমিলও হবে।কিন্তু দুইজন মানুষ যদি একে অপরকে বুঝতে চায়।তাহলে সেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব।আর আমার মনে হয় য্ব লাইফ পার্টনার এমন একজন হওয়া উচিত যার সাথে শুধু সুখের মুহূর্তগুলো না।জীবনের কঠিন সময়গুলোও পার করা যায়।কারণ শেষ পর্যন্ত সংসার সুন্দর হওয়ার জন্য শুধু এক ছাদের নিচে থাকাটাই যথেষ্ট না।একে অপরের মনের কাছাকাছি থাকাটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট।

ABB.gif

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!

| Vote Witness @seven.wit | Meet Speak on Steem |
|---|---|---|


We are the hope!

S7VEN Banner