শেখার শেষ!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার না আসলে শিখতে শিখতে মাঝেমধ্যে মনে হয় যে আর যেনো কিছুই শিখতে ইচ্ছা করছে না।মানে লাইফে এতো কিছু শেখার আছে যে মাঝে মাঝে মনে হয় শেখার কি আসলেই কোনো শেষ নেই! একটা বিষয় শিখতে না শিখতেই সামনে আরেকটা বিষয় চলে আসে।মানে একটা অভিজ্ঞতা থেকে কিছু বুঝতে পারছি তো কিছুদিন পর আবার নতুন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।সেখানে গিয়ে আবার নতুন করে কিছু শিখতে হচ্ছে।তো এভাবে চলতে চলতে মাঝেমধ্যে আসলেই খুব বেশি ক্লান্ত লাগে।আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগে অন্য একটা বিষয়।আমরা কিন্তু শিখছি ঠিকই।বিভিন্ন মানুষের সঙ্গে মিশে,বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে,নিজের ভুল থেকে বা অন্যের অভিজ্ঞতা দেখে অনেক কিছু বুঝতে পারছি।কোন পরিস্থিতিতে কী করা উচিত,কাকে কতটুকু বিশ্বাস করা উচিত,কোথায় নিজের সীমারেখা বজায় রাখতে হবেবএসব বিষয় নিয়েও আমাদের ধারণা তৈরি হচ্ছে।কিন্তু সমস্যা হচ্ছে যখন বাস্তবে এসব প্রয়োগ করার সময় আসে তখন না অনেক ক্ষেত্রেই আমরা সেটা করতে পারি না।মানে লাগে কি এইযে এতো কিছু জানার পরও কেনো একই ভুল আবার করছি!!

মানে ধরেন আমরা জানি যে সব মানুষের কথায় গুরুত্ব দেওয়া উচিত না।অন্যের নেতিবাচক কথা নিয়ে বেশি চিন্তা করলে নিজের মানসিক শান্তি নষ্ট হয় এটাও জানি।তারপরও কেউ কিছু বললে সেটা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা চিন্তা করি।আবার আমরা জানি যে নিজের শরীর ও মনের যত্ন নেওয়া জরুরি।কিন্তু অন্যের জন্য কাজ করতে গিয়ে নিজের বিশ্রামটুকুও ঠিকভাবে নেওয়া হয় না।মানে আমরা জানি যে কিছু মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখা ভালো।কিন্তু মায়া বা পুরোনো সম্পর্কের কারণে বারবার তাদের সুযোগ দিয়ে ফেলি।তখন নিজের কাছেই প্রশ্ন আসে যে আরেহ এতো কিছু শেখার পরও যদি সেগুলো কাজে লাগাতে না পারি।তাহলে শিখে লাভটা কী হচ্ছে!

আসলে শুধু কোনো বিষয় বুঝতে পারা আর বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে পারা এক জিনিস না।কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের ধারণা তৈরি হতে পারে।কিন্তু সেই অনুযায়ী কাজ করার জন্য মানসিক প্রস্তুতি,অভ্যাস আর ধৈর্যেরও প্রয়োজন হয়।আমরা হয়তো জানি কোন কাজটা করা উচিত।কিন্তু আবেগের মুহূর্তে সেই সিদ্ধান্ত ধরে রাখা কঠিন হয়ে যায়।কারণ মানুষ হিসেবে আমাদের অনুভূতি আছে,দুর্বলতা আছে,পুরোনো অভ্যাস আছে।সবকিছু একদিনে বদলে ফেলা সম্ভব না।তাই বলে শেখা বন্ধ করে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।মানে সবকিছু একসঙ্গে শেখার চেষ্টা না করে যেটুকু শিখছি সেটার মধ্যে অন্তত একটা বিষয় নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করা উচিত।সব জ্ঞান একদিনে কাজে লাগাতে হবে এমন কোনো কথা নেই।আজ হয়তো একটা পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না।কিন্তু পরেরবার একটু ভালোভাবে সামলানোর চেষ্টা করতে পারি।আগে যে ভুলটা বারবার করতাম সেটা যদি আস্তে আস্তে কমিয়ে আনতে পারি সেটাও তো একটা উন্নতি।

আর দিনশেষে শেখার আসলে কোনো শেষ নেই।কিন্তু আমাদের প্রতিটা বিষয় এক সাথে শিখে ফেলতে হবে বা সবকিছু নিখুঁতভাবে প্রয়োগ করতে হবে এমনটাও না।আমরা যতোটুকু শিখছি সেটুকু বুঝে নিজের লাইফে কাজে লাগানোর চেষ্টা করাটাই ইম্পর্ট্যান্ট।কারণ শুধু অনেক কিছু জানার মধ্যে না শেখা বিষয়গুলো থেকে ধীরে ধীরে নিজের আচরণ আর সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারার মধ্যেই প্রকৃত সার্থকতা আর এই চেঞ্জের জন্য নিজেকে সময় দেওয়াটাও ইম্পর্ট্যান্ট আমার মতে।

ABB.gif