সাথের মানুষ!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা ডিপ বিষয় কি সুখী হতে গেলে আমার কাছে মনে হয় যে সাথে থাকা মানুষটা কেমন, সেটা অনেক বড় একটা বিষয়।কারণ জীবনে আমরা যত টাকাই ইনকাম করি না কেনো যতো ভালো ফ্যাসিলিটিসই পাই না কেনো পাশে থাকা মানুষটা যদি ভালো না হয়।তাহলে আসলে শান্তিতে থাকা খুব কঠিন।একটা লাইফ জীবন মানে শুধু ভালো বাড়ি,ভালো খাবার,টাকা বা প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাওয়া না বরং এমন একজন মানুষ পাশে থাকা যার সাথে নিজের মনের কথা বলা যায়,যার কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করতে ভয় লাগে না আর যার সাথে থাকলে মনে একটা শান্তি কাজ করে সেটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট।আমরা অনেক সময় মনে করি যে লাইফে টাকা হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।টাকা থাকলে ভালোভাবে থাকা যাবে,নিজের পছন্দের জিনিস কেনা যাবে,ইচ্ছামতো ঘুরতে যাওয়া যাবে।
এসব অবশ্যই লাইফের জন্য ইম্পর্ট্যান্ট। কারণ আর্থিক স্বচ্ছলতা থাকলে অনেক দুশ্চিন্তা কমে যায়।কিন্তু টাকা দিয়ে কি একজন মানুষের ভালো ব্যবহার কেনা যায়?টাকা দিয়ে কি এমন একটা সম্পর্ক পাওয়া যায়, যেখানে আমাকে বুঝতে চেষ্টা করা হবে? বা টাকা দিয়ে কি এমন মানসিক শান্তি পাওয়া সম্ভব যেখানে দিনের শেষে নিশ্চিন্তে নিজের অনুভূতিগুলো ভাগ করে নেওয়া যাবে? আমার মনে হয় কি এসব বিষয় শুধু টাকা দিয়ে নিশ্চিত করা যায় না।মানে ধরেন একজন মানুষ অনেক টাকা ইনকাম করে তার জীবনে প্রয়োজনীয় সব সুবিধা আছে।কিন্তু দিনের শেষে যদি তাকে এমন একজন মানুষের সঙ্গে সময় কাটাতে হয় যে তাকে সবসময় ছোট করে তার কথা গুরুত্ব দেয় না বা প্রতিটা বিষয় নিয়ে অশান্তি তৈরি করে।তাহলে সেই জীবনটা কতোটা শান্তির হবে?বাইরে থেকে হয়তো সবকিছু সুন্দর দেখাবে কিন্তু ভেতরে ভেতরে মানুষটা মানসিকভাবে ক্লান্ত হয়ে পরতে পারে।কারণ ঘর হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা দিনের সব ক্লান্তি শেষে একটু শান্তি খুঁজতে চাই।সেই জায়গাটাই যদি অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাহলে অন্য সব সুবিধা থাকা সত্ত্বেও একটা অপূর্ণতা থেকে যায়।
আবার ধরেন এর উল্টোটাও দেখা যায়।হয়তো কারও জীবনে খুব বেশি বিলাসিতা নেই,সব ইচ্ছাও পূরণ হচ্ছে না।কিন্তু পাশে থাকা মানুষটা তাকে বোঝে,সম্মান করে এবং কঠিন সময়ে সাহস দেয়।তো তখন অনেক সীমাবদ্ধতার মধ্যেও জীবনটা সুন্দর মনে হতে পারে।কারণ জীবনে সবকিছু পাওয়া না গেলেও পাশে একজন ভরসা করার মতো মানুষ থাকলে অনেক কঠিন পরিস্থিতি সামলানো সহজ হয়।আসলে আমার কাছে মনে হয় কি সঙ্গের মানুষ বলতে শুধু জীবনসঙ্গীকে বোঝায় না।ফ্যামিলির মেম্বার,বন্ধু বা লাইফের কাছের যে মানুষগুলো আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে আছে তাদের ব্যবহারও আমাদের ভালো থাকার ওপর অনেক এফেক্ট ফেলে।একজন মানুষ আমাদের সাহস বাড়াতে পারে আবার তার আচরণই আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে।তাই সম্পর্কের ক্ষেত্রে শুধু মানুষটার অবস্থান কিংবা আর্থিক সামর্থ্য দেখলেই হয় না তার মানসিকতা এবং ব্যবহারের দিকটাও বুঝতে হয়।
কারণ আমি মনে করি ভালো থাকতে হলে জীবনে প্রয়োজনীয় সুযোগ সুবিধার পাশাপাশি মানসিক শান্তিও দরকার।টাকা আমাদের অনেক প্রয়োজন পূরণ করতে পারে।কিন্তু সম্মান,বিশ্বাস,আন্তরিকতা আর সুন্দর ব্যবহার ছাড়া সম্পর্কের পূর্ণতা আসে না।তাই জীবনে কেমন মানুষকে পাশে রাখছি সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ জীবনটা শুধু কত কিছু অর্জন করলাম তার হিসাব না।কার সাথে সেই জীবন কাটাচ্ছি এবং তার সাথে থেকে কতোটা শান্তিতে আছি সেটাও সুখী হওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা বিষয়।

