সন্তানের কথা শুনুন!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা বিষয় কি আসলে আপনার সন্তান যখন আপনাকে কোনো কিছু বোঝাতে চাইছে বা নিজের মনের কথা বলতে চাইছে।তখন প্লিজ দয়া করে তার কথাগুলো মন দিয়ে শুনুন।কারণ একটা সন্তানের কাছে তার বাবা মা এমন মানুষ যাদের কাছে সে নিজের সব কথা বলতে চাইবে,নিজের সমস্যাগুলো শেয়ার করতে চাইবে।কিন্তু সেই জায়গায় যদি সে বারবার অবহেলার শিকার হয়।তাহলে ধীরে ধীরে তার মনের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে শুরু করবে।আর প্রথমদিকে হয়তো সে বারবার নিজের কথা বোঝানোর চেষ্টা করবে।কিন্তু একটা সময় যখন দেখবে তার কথাগুলো কেউ গুরুত্ব দিচ্ছে না।তখন সে নিজে থেকেই চুপ হয়ে যাবে।আর আমার কাছে মনে হয় কি সন্তানকে বড় করার ক্ষেত্রে শুধু তার খাবার,পোশাক,পড়াশোনা বা ফিউচার নিয়ে চিন্তা করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না।আর তার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করাটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট।
কারণ একটা সন্তানেরও নিজের পছন্দ অপছন্দ আছে,নিজের চিন্তাভাবনা আছে আর অনেক বিষয়ে নিজস্ব মতামত আছে।আসলে সবসময় যে তার কথাগুলো সঠিক হবে এমনটা না।কিন্তু সে যখন কোনো কিছু বোঝাতে চাইছে তখন অন্তত তার কথাটা শোনার মতো মানসিকতা থাকা উচিত।আর তার কথা শুনলেই যে সবকিছু মেনে নিতে হবে বিষয়টা এমন না।মানে তার কথার পেছনে কী কারণ আছে সেটা বোঝার চেষ্টা করতে হবে।আমরা অনেক সময় বড়রা মনে করি যে সন্তানরা বয়সে ছোট বলে তারা জীবনের অনেক কিছুই বোঝে না।আর তাই তাদের কথা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।কিন্তু এই চিন্তাটাই অনেক সময় সন্তানের সঙ্গে বাবা মায়ের দূরত্ব তৈরি করে।আর একটা সন্তান যখন দেখে তার বাবা মা তার কথা না শুনেই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন।তখন সে নিজের মতামত প্রকাশ করার আগ্রহ হারিয়ে ফেলে।আর এমনকি কোনো সমস্যায় পড়লেও বাবা মাকে বলার পরিবর্তে নিজের মধ্যে সবকিছু চেপে রাখতে শুরু করে।কারণ তার মনে হতে থাকে,কথা বলেও যখন কোনো লাভ নেই তখন আর বলে কী হবে!আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে কি এই দূরত্ব একদিনে তৈরি হয় না।আর ছোট ছোট অনেক অবহেলা,কথা না শোনা এবং ফিলিংসকে ইম্পর্ট্যান্ট না দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে এই দূরত্ব বাড়তে থাকে।আসলে একসময় হয় কি সন্তান নিজের জীবনের ইম্পর্ট্যান্স বিষয়গুলোও বাবা মায়ের সঙ্গে শেয়ার করতে চায় না।তো তখন বাবা মা হয়তো অভিযোগ করেন যে সন্তান আগের মতো কিছু বলে না,নিজের কথা শেয়ার করে না।কিন্তু একবার ভেবে দেখা প্রয়োজন এ সন্তান যখন কথা বলতে চেয়েছিলো।তখন তাকে কতোটুকু সময় দেওয়া হয়েছিলো!
মানে সন্তানকে এমন একটা পরিবেশ দেওয়া উচিত যেখানে সে ভয় ছাড়াই নিজের কথা বলতে পারে।কোনো ভুল করলে যেনো সেই সত্যিটা বলতে ভয় না পায়।আসলে কোনো বিষয়ে দ্বিমত থাকলেও যেনো নিজের মতামত প্রকাশ করতে পারে।বাবা মা হিসেবে সন্তানকে সঠিক পথ দেখানো অবশ্যই প্রয়োজন।কিন্তু সেই পথ দেখানোর আগে তার কথাটা শোনাও ইম্পর্ট্যান্ট।কারণ শুধু শাসন করে বা নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে সন্তানের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করা যায় না।মানে মনে রাখতে হবে যে সন্তান ছোট থাকতেই তার সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়।তো তখন যদি তার কথা শুনেন বা তার ফিলিংসকে সম্মান করে।তাহলে সে বড় হয়েও বাবা মায়ের সঙ্গে নিজের সম্পর্কটা সহজভাবে ধরে রাখতে পারে।কিন্তু ছোটবেলা থেকেই যদি সে অবহেলিত বোধ করে।তাহলে বড় হওয়ার পর সেই দূরত্ব কমানো অনেক কঠিন হয়ে যেতে পারে।আর তাই আপনার সন্তান যখন আপনাকে কিছু বলতে চাইছে।তখন ব্যস্ততার মধ্যেও তাকে একটু সময় দিন।আর তার কথাগুলো মন দিয়ে শুনুন আর তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন।কারণ সন্তানকে শুধু ভালো ভবিষ্যৎ দেওয়াই যথেষ্ট না।তার বর্তমানের অনুভূতিগুলোকেও গুরুত্ব দিতে হবে।আজকে আপনার সন্তান আপনার কাছে তার মনের কথা বলতে চাইছে।তো এই সুযোগটাকে অবহেলা করবেন না।কারণ একবার সন্তানের মনে এই বিশ্বাস তৈরি হয়ে গেলে যে তার কথা শোনার মতো কেউ নেই।তখন সেই বিশ্বাস ফিরিয়ে আনা সত্যিই অনেক কঠিন হয়ে যায়।

