স্টুডেন্ট লাইফে রাজনীতি না করাই ভালো!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের স্টুডেন্ট লাইফ হলো শেখার আর ফিউচারের ভিত্তি তৈরির সময়। এই সময়ের প্রতিটি মুহূর্তই অত্যন্ত মূল্যবান। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় ছাত্রছাত্রীরা রাজনীতিতে জড়িয়ে পড়ে তাদের আসল লক্ষ্য থেকে সরে যায়। সত্যি বলতে, স্টুডেন্ট লাইফে রাজনীতি না করাই ভালো, কারণ এটি পড়াশোনা ও ভবিষ্যৎ জীবনের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।ছাত্রজীবনের প্রধান কাজ হলো শিক্ষা গ্রহণ। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা এবং দক্ষতা অর্জন করাই এই সময়ের উদ্দেশ্য। কিন্তু রাজনীতিতে জড়িয়ে পড়লে শিক্ষার প্রতি মনোযোগ কমে যায়। মিটিং, মিছিল, দলাদলি এসবের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হয়, আর একজন ছাত্র তার মেধা বিকাশের সুযোগ হারায়।
সে সাথে রাজনীতি ছাত্রদের মধ্যে ভাংগন সৃষ্টি করে। একদল আরেকদলের বিরুদ্ধে দাঁড়ায়, ফলে একসাথে পড়াশোনা বা সহপাঠী সম্পর্ক নষ্ট হয়ে যায়। বন্ধুত্ব, সহযোগিতা আর সৌহার্দ্য যেখানে থাকা উচিত, সেখানে তৈরি হয় সংঘাত ও শত্রুতা। এটি শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, সামগ্রিক শিক্ষার পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করে।রাজনীতি ছাত্রদের ভবিষ্যৎ ক্যারিয়ারকেও প্রভাবিত করে। শিক্ষাজীবনে যারা রাজনীতিতে জড়িয়ে সময় নষ্ট করে, পরে তারা চাকরি বা পেশাগত জীবনে পিছিয়ে পরে। কারণ পড়াশোনার সঠিক ভিত্তি ছাড়া ভালো ভবিষ্যৎ গড়া প্রায় অসম্ভব।
তাই আমি মনেন করি অবশ্যই সমাজ ও দেশের উন্নয়নে সচেতন হওয়া জরুরি, কিন্তু ছাত্রজীবনে সরাসরি রাজনীতি নয় বরং পড়াশোনা শেষ করে যোগ্য নাগরিক হয়ে তবেই রাজনীতিতে অংশ নেওয়া উচিত। কারণ তখন একজন মানুষ সঠিক জ্ঞান, অভিজ্ঞতা ও বিচক্ষণতা দিয়ে সমাজকে নেতৃত্ব দিতে সক্ষম হয়।আমাদের ছাত্রজীবন হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় নষ্ট করলে আর ফিরে পাওয়া যায় না। তাই রাজনীতির অযথা ঝামেলায় না জড়িয়ে পড়াশোনা, স্বপ্ন আর ক্যারিয়ার গড়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

