অনেক ভূল জীবন ধ্বংষের কারণ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মানুষ জীবনে ভুল করবে এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যখন ভুলগুলো একটার পর একটা জমতে থাকে আর আমরা তা থেকে শিক্ষা না নিয়ে আবারও একই পথে হাঁটতে থাকি তখন সেগুলোই ধীরে ধীরে জীবনের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।ভুল নিজে কখনো বিপদ না বিপদ তখনই হয় যখন মানুষ সেই ভুলকে বুঝেও সংশোধন করতে চায় না।জীবনের পথে আমরা ছোট বড় অনেক সিদ্ধান্ত নিই।কারও কথায় বিশ্বাস করা কোনো কাজ শুরু করা কিংবা নিজের আবেগকে অযথা প্রাধান্য দেওয়া এসবের ভেতরেই ভুলের সুযোগ লুকিয়ে থাকে।কেউ হয়তো একবার ভুল ভালোবাসা বেছে নেয় কেউ ভুল বন্ধুত্বে ভরসা রাখে কেউ আবার ভুল পথে সাফল্য খোঁজে। শুরুতে এগুলোর প্রভাব বোঝা যায় না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগুলো এমনভাবে ভিত নড়ায় যে মানুষ নিজের জীবনটাই হারিয়ে ফেলে।

ভুলের সবচেয়ে বড় সমস্যা হলো এটি আত্মবিশ্বাস ধ্বংস করে। যখন একজন মানুষ একের পর এক ভুল করতে থাকে তখন সে নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে।তখন তার মনে হয় সে কিছুই ঠিকভাবে করতে পারে না আর এই ভাবনাই মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দেয়।অনেকে হতাশায় ডুবে যায় কেউ নিজের চেষ্টা বন্ধ করে দেয় আবার কেউ জীবনকেই অর্থহীন মনে করতে শুরু করে।কিন্তু সত্য কথা হলো ভুল মানুষকে ধ্বংসও করে আবার চাইলে সেই ভুলই তাকে গড়ে তুলতে পারে। পার্থক্যটা শুধু মনোভাবে। যে মানুষ নিজের ভুল স্বীকার করে সেই ভুল থেকে শিক্ষা নেয় সে কখনও ধ্বংস হয় না। সে পরেরবার আরও সচেতনভাবে পথ বেছে নেয়। কিন্তু যে মানুষ অহংকারে বা জেদে নিজের ভুল মানতে চায় না সে একসময় সবকিছু হারিয়ে ফেলে।

জীবনের প্রতিটি ভুল আমাদের একটা বার্তা দেয়।কেউ যদি সেই বার্তাটা বুঝে নেয় তাহলে সে ধীরে ধীরে ঠিক পথ খুঁজে পায়।তাই বলা যায় ভুল করা অপরাধ না কিন্তু ভুলের পরেও কিছু না শেখা সেটাই আসল ধ্বংসের শুরু।জীবন আসলে যতটা ভুলে ভরা ততটাই সুযোগে ভরা।শুধু প্রয়োজন একটু উপলব্ধি আর নিজের সাথে সৎ থাকা।

ABB.gif