সিস্টেমে তার ফাইল ক্লোজড - কাজী অ্যাডাম

সিস্টেমে তার ফাইল ক্লোজড
কাজী অ্যাডাম

শেষ বিকেলে
কাস্টমার কেয়ারে ফোন করলাম।
রোবট ভয়েস বলল—
“আপনার প্রিয় মানুষটির মেয়াদ শেষ হয়ে গেছে।
দয়া করে অপেক্ষা করুন,
আমরা আপনাকে পরবর্তী ধাপ জানাব।”

আমি বললাম,
“সে তো আমার প্রেমিকা ছিল।
মাত্র গতকাল দুপুরে
আমার বুকে মাথা রেখে বলেছিল,
আবার দেখা হবে।”

রোবট উত্তর দিল—
“দুঃখিত।
সিস্টেমে তাঁর ফাইল ক্লোজড দেখাচ্ছে।
আপনি চাইলে
একটি কন্ডোলেন্স টেমপ্লেট ডাউনলোড করতে পারেন।”

আমি চুপ করে থাকলাম।
ফোনের ওপাশ থেকে
শুধু বিপবিপ শব্দ ভেসে আসছিল।

একসময় মনে হলো—
সেই বিপবিপ শব্দটাই হয়তো
তাঁর শেষ শ্বাস।

সিস্টেমে তার ফাইল ক্লোজড - কাজী অ্যাডাম.png