প্রি-স্কুল থেকে ধীরে ধীরে পৌঁছে গেল আজ হাইস্কুলে
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
চোখের পলকে কিভাবে কেটে যাচ্ছে দিনগুলো।এইতো সেদিন ছোট মেয়েকে তিন বছর বয়সে প্রি স্কুলে ভর্তি করেছিলাম।এরপর সেখান থেকে এক বছর পরে প্রাইমারি স্কুলে চলে গেল।আর সেখানে কেটেছে ছয়টি বছর।আর ২টি বছর অনেক কষ্ট করেছি তাকে নিয়ে কারণ স্কুলটি অনেক দূরে ছিল, এছাড়া দুই বছর কোন স্কুল ট্যাক্সি সে পায়নি।এরপর যখন স্কুল ট্যাক্সি হয়ে গেল তখন দুই বোন একই সাথে প্রাইমারি স্কুলে যাওয়া আসা করতো। এরপর বড় মেয়ে চলে এলো হাই স্কুলে, তখন সে একা একাই যাওয়া আসা করতো তার স্কুল ট্যাক্সিতে।ছয়টি বছর কাটার পর ১১ বছর বয়সে সে আজ প্রথম গেল হাইস্কুলে, বড় মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে।দুই মেয়ে আজ প্রথম একসাথে গিয়েছিল হাইস্কুলে।বাংলাদেশে যেমন জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হয়, আর এদেশে শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে। টানা ছয় সপ্তাহ স্কুল বন্ধ থাকার পর আজ প্রথম স্কুল খুললো।খুবই এক্সাইটেড ছিল সে আজ, কারণ প্রথম হাই স্কুলে যাচ্ছে, আর নতুন একটি স্কুল।
আমার মেয়েটি ছোটবেলা থেকেই স্কুলে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড থাকতো।তার লাইফের প্রথম যখন প্রি-স্কুলে যায় সেই স্মৃতি কখনো ভোলার নয়। কত স্টাইলে যে সে ব্যাগ নিয়ে ফটো তোলার সময় অঙ্গ ভঙ্গি করেছিল তা আজও মনে পড়লে অনেক হাসি পায়।আর আমিও বেশ উপভোগ করেছিলাম সেই দিনটি।এতো মায়া লাগে সেই ফটোগুলো দেখলে! সেই দিনের ফটোগুলোও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
এরপর সেখান থেকে যখন প্রাইমারি স্কুলে যায় সেই ফটোগ্রাফি গুলোও আপনাদের সামনে তুলে ধরা হলো।ফটোগুলো অনেক যত্নে মোবাইলে সেভ করে রেখেছি। বড় মেয়ের ফটোগুলোও ঠিক একইভাবে রেখে দিয়েছি। দিন কিভাবে কেটে যায়! আমার এই ছোট্ট বাচ্চাটি আজ অনেক বড় হয়ে গিয়েছে। যাইহোক সকলে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তারা যেন মানুষের মত মানুষ হয়ে বেড়ে উঠতে পারে।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses











নতুন স্কুলে যাওয়ার আনন্দ সত্যিই অন্য রকম। মেয়েরা মনে হয় চোখের পলকে বড় হয়ে যায়।দুই বোন এখন থেকে একসাথে স্কুলে যাওয়া-আসা করাতে আপনার জন্য কষ্ট কমে গেলো।দোয়া করি আপনার মেয়েরা ভালো মানুষ হয়ে বেড়ে উঠুক।অনেক অনেক শুভকামনা রইল আপনার পরিবারের জন্য।