গতকাল ছিল এ বছরের সবচেয়ে হটেস্ট দিন, পুড়ে গিয়েছে প্রায় ১৪ থেকে ১৫ টি বাড়ি

in আমার বাংলা ব্লগ2 hours ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

IMG_4232.jpeg

Facebook থেকে নেওয়া হয়েছে, গতকাল ঘটেছিল এই ঘটনাটি।

লাস্ট চার পাঁচ দিন ধরে প্রচন্ড পরিমাণে গরম পড়ছে ইউকেতে। তবে আজকে তুলনামূলকভাবে বেশ ভালোই রয়েছে ওয়েদার। আর গতকাল ছিল ইউকেতে এবছরের সবচেয়ে হটেস্ট ডে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে।নরমালি ইউকেতে ঠান্ডাই বেশি থাকে গরম খুবই কম।নরমালি জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে এক থেকে দেড় মাসের মতো গরম থাকে।এবছর ব্যতিক্রম দেখা যাচ্ছে জুন মাস থেকেই গরম শুরু হয়ে গিয়েছে, আর মাঝে মধ্যে খুব বেশি গরম পড়ছে।প্রায় এক মাসের উপরে হয়ে গিয়েছে কোন বৃষ্টির দেখা মিলছে না।পানির স্তর একেবারে নিচে চলে গিয়েছে, আর এ কারণে এ দেশের কোন কোন অঞ্চলে বাগানে পাইপ দিয়ে পানি দিতে নিষেধ করেছে।তাহলে বুঝতেই পারছেন এদেশের অবস্থা এখন কেমন।আর গতকাল ছিল সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা। প্রচন্ড গরম ছিল গতকাল।এক সেকেন্ডের জন্য গতকাল আমরা ফ্যান অফ করতে পারিনি। এ দেশে অবশ্য বাংলাদেশের মতো এসির সিস্টেম নেই, কারণ বেশিরভাগ সময়ই থাকে ঠান্ডা।আগে তো মানুষ কোন ফ্যান ই ব্যবহার করত না, তবে ইদানিং বেশ ভালই ফ্যানের ব্যবহার চলছে।

IMG_4231.jpeg

সতর্ককারী এলার্টটি আমার মোবাইলে এসেছিল।

ইংল্যান্ডে তীব্র গরমে বেশ কিছু জায়গায় ঘর বাড়ি পুড়ে গিয়েছে, প্রায় 14 থেকে 15 টি বাড়ি ঘর।যদিও আগুন লাগার কারণটি জানতে পারেনি, তবে ফেসবুকে বার বার দেখতে পাচ্ছিলাম বেশ কিছু জায়গায় আগুনে পুড়ে গিয়েছে ঘরবাড়ি।প্রায় ৭-৮ জন ফায়ার সার্ভিসের লোকজন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে রয়েছে।তবে কোন প্রাণহানীর ঘটনা শুনতে পাইনি।

এই ঘটনাগুলো ঘটার পর হঠাৎ সাতটার সময় ইংল্যান্ডে সকলের মোবাইলে একসাথে একটি সতর্ককারী এলার্ট বেজে ওঠে।আমার মোবাইল তখন ছিল চার্জে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম মনে হয় আমার মোবাইল নষ্ট হয়ে যাচ্ছে।দ্রুত কাছে গিয়ে দেখি অ্যালার্ট এসেছে। সকলেই এলার্টটি পেয়ে একটু আতঙ্কের মধ্যেই ছিল।হাজবেন্ডও তখন বাসায় ছিল না, আমরা মা মেয়েরা তিনজন ছিলাম বাসায়।যাইহোক আজকের ওয়েদার মোটামুটি বেশ ভালোই, গরম যথেষ্ট কমেছে। ধীরে ধীরে গরমের তীব্রতা আরও কমতে থাকবে এই এক সপ্তাহের মধ্যেই। আজ তাহলে এতটুকুই।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

খুবই বেশি গরম তাপমাত্রার কারণে প্রায় ১৪ থেকে ১