বোর্নমাউথ সমুদ্র সৈকত || শেষ পর্ব
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
বোর্নমাউথ সমুদ্র সৈকতের শেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আজ।গতকাল গিয়েছিলাম সাফারি পার্কে। ছোট্ট একটি দুর্ঘটনাও ঘটে গিয়েছিল।যাইহোক আল্লাহর অশেষ রহমতে কারও কোন ক্ষতি হয়নি। কিন্তু পার্কে তেমন বেশি এনজয় করতে পারেনি কারণ বৃষ্টি বাধা হয়ে পড়েছিল।বৃষ্টির মধ্যে যত দূর সম্ভব ফটোগ্রাফি গুলো করেছিলাম। পরবর্তীতে আপনাদের সাথে সবগুলো ফটোগ্রাফি শেয়ার করব। যাইহোক চলে যাচ্ছি আজকের পর্বে। বোর্নমাউথ সমুদ্র সৈকতের শেষ পর্বে হাজির হয়ে গিয়েছি আজ।ইতিমধ্যেই সমুদ্র সৈকতের আশপাশের পরিবেশ এবং সমুদ্রের চমৎকার ফটোগ্রাফিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি।আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সমুদ্রের পাশে বাচ্চাদের জন্য তৈরি করা চমৎকার একটি খেলার পরিবেশের।অবশ্য এটি সমুদ্রের উপরের একটি অংশে তৈরি করা হয়েছে। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
সমুদ্রের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সেই গন্তব্য স্থলে।আর উপর থেকে সমুদ্র দেখতে খুবই চমৎকার লাগে।
উপরে চিকন একটি তারের মতো দেখতে পাচ্ছেন। সেখান থেকে ঝুলে ঝুলে লোকজন নামছে সমুদ্রের এক পাশে, অনেক উপরে যা দেখতে খুবই ভয় লাগছিল।
উপরে বাচ্চাদের বিভিন্ন গেমস ও রাইট গুলো দেখতে পাচ্ছেন।প্রতিটি গেমসের জন্য পে করতে হয়।যাইহোক বাচ্চাদের খেলাধুলা শেষ হলে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। পুরো একটি দিন আমরা কাটিয়েছিলাম সমুদ্র সৈকতে।আমরা আর ভাশুরের ফ্যামিলিসহ চমৎকার একটি দিন কাটিয়েছিলাম।আশা করছি আমার পর্বগুলো আপনারা উপভোগ করেছেন।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে বাকি পর্বগুলো নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses











