বোর্নমাউথ সমুদ্র সৈকত|| পর্ব :৩

in আমার বাংলা ব্লগ15 hours ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

polish_save.jpeg

বোর্নমাউথ সমুদ্র সৈকতের ৩য় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আজ। চমৎকার একটি ওয়েদার চলছে এখন, সর্বোচ্চ ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রয়েছে।এ সময় ঘোরাফেরা করতে আসলেই খুবই আনন্দের।বাচ্চাদের স্কুল খুলবে সেপ্টেম্বরের ৩-৪ তারিখের মধ্যে। হাতে এখনো যথেষ্ট সময় রয়েছে। আরো কয়েকটি জায়গায় যাওয়ার প্ল্যান ছিল কিন্তু এই মুহূর্তে হাজবেন্ড একটু ব্যস্ত রয়েছে। আশা করছি আরও ৮-১০ দিনের মধ্যেই হয়তো অন্য কোথাও আমরা বের হতে পারব।যাইহোক এবার চলে যাচ্ছি মূল পর্বে, বোর্নমাউথ সমুদ্র সৈকতের তৃতীয় পর্বে।আজকের ফটোগ্রাফি গুলো করেছিলাম সমুদ্র সৈকতের একেবারেই কাছ থেকে। আর মাত্র কয়েক কদম হাঁটলেই সমুদ্র সৈকত।আজকের পর্বে সমুদ্র সৈকতের আশপাশের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

IMG_3873.jpeg

দূরে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত।আমার কাছে এই মুহূর্তটা খুবই ভালো লাগে যখন দূর থেকে সমুদ্র সৈকতের কিছু অংশ দেখতে পাওয়া যায়।

IMG_3876.jpeg

IMG_3878.jpeg

IMG_3881.jpeg

IMG_3883.jpeg

IMG_3880.jpeg

লন্ডন আই এর মত দেখতে পাচ্ছেন "অবজারভেশন হুইল"। যেহেতু লন্ডন আই-তে আমরা উঠেছিলাম তাই এখানে আর উঠিনি।

IMG_3894.jpeg

আশপাশে বেশ কিছু রেস্টুরেন্ট ও দেখতে পেলাম। যেহেতু আমরা বাসা থেকে বিরিয়ানি বানিয়ে নিয়ে গিয়েছিলাম তাই আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার হয়নি।আর জানিও না সেখানে হালাল খাবার পাওয়া যায় কিনা।

IMG_3895.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে বাকি পর্বগুলো নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 1 hour ago 

সমুদ্র সৈকতের আশপাশের কিছু ফটোগ্রাফি আজ শেয়ার করলেন আপু।ফটোগ্রাফি গুলো দারুন লাগলো।আপনার মতো আমার ও ভীষণ ভালো লাগে যখন দূরে সমুদ্র দেখা যায়। এই অনুভূতি সত্যিই অসাধারণ হয়।