বোর্নমাউথ সমুদ্র সৈকত|| পর্ব :৫
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
বোর্নমাউথ সমুদ্র সৈকতের ৫ম পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আজ।আজকের পর্বেও রয়েছে সাগরের বেশ কিছু ফটোগ্রাফি।সাগরে গিয়ে দেখলাম বেশ কিছু বাংলাদেশী পর্যটকও এসেছে। যেহেতু ইংল্যান্ড একটি মাল্টিন্যাশনাল কান্ট্রি তাই পৃথিবীর সকল দেশের লোকজনের আনাগোনা সর্ব ক্ষেত্রেই পাওয়া যায়।আর এ দেশে কোথাও গিয়ে যদি বাঙালি লোকজন দেখতে পাওয়া যায় তখন বেশ ভালই লাগে।যেহেতু হলিডে চলছে তাই বেশ ভালই লোকজন ছিল।তবে এই সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজারের মত নয়, কক্সবাজার তো সব সময়ই লোকজনে ভরপুর থাকে।কক্সবাজার সমুদ্র সৈকতের মত সৌন্দর্য উপভোগ পৃথিবীর আর কোথাও গেলেও করা যাবে না। তাই কক্সবাজার সমুদ্র সৈকতের সাথে অন্য সৈকতের তো তুলনাই হয় না। যাইহোক চলুন চলে যাওয়া যাক তাহলে আজকের পর্বে।
সাগরের পানি তো সবসময়ই লবনাক্ত। আর এখানে দেখুন মনে হচ্ছে এখান থেকে বেশ কিছু লবণ নিয়ে আসা যাবে। পানিতে নামার পর যখন বড় বড় ঢেউ আছড়ে পড়ে শরীরে তখন অন্যরকম এক আনন্দ অনুভূত হয় সকলেরই।আর এই ঢেউও মনে যত আনন্দ বয়ে আনে।তবে বড় বড় ঢেউ কিন্তু অনেক বিপদজনক।
নরমালি সমুদ্রে যখন যাই তখন পানিতে নামা হয়, তবে আমরা কিন্তু বেশি দূরে যাই না কারণ অনেক ভয় লাগে।আর এবার কিছুদিন আগে পরাপার দুটি এক্সিডেন্ট ঘটেছিল।দুটো অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছে মা ও মেয়ে, অন্যদিকে একটি ছেলে। তাই একটু ভয়ে ভয়েই ছিলাম।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে বাকি পর্বগুলো নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses











I can relate to feeling a sense of comfort and belonging when seeing fellow Bangladeshis in a foreign country - it's almost like a sense of home away from home. Your photos are lovely, by the way 😊🌊👍
পরিবারের সবাই মিলে সুন্দর সময় কাটিয়েছেন সমুদ্র সৈকতে।তবে এটা ঠিক কক্সবাজারের মতো সমুদ্র সৈকত আর কোথাও নেই।সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।