ভিডিওগ্ৰাফি পোস্ট: সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ • 2 years ago

বিসমিল্লাহির রহমানির রহিম

★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিওগ্ৰাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে ভীষণ অনুপ্রাণিত হই । আমরা কমবেশি সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে আমাদের অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝে মধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়। গ্ৰাম বাংলার সবুজ প্রকৃতির দৃশ্য আমার ভীষণ ভালো লাগে।তাই তো আজকে আমি আপনাদের মাঝে সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি শেয়ার করতে চলে এলাম।এই ফসলের মাঠের দৃশ্য সত্যি অনেক সুন্দর। সবুজ প্রকৃতির ফসলের মাঠ যেন পুরো সবুজে রূপ নিয়েছে।গ্ৰাম বাংলার চিরসবুজের ফসলের মাঠের দৃশ্য,গ্ৰামের সবুজ প্রকৃতি এখন অন্যরকম একটা রুপ নিয়েছে।আর এখন এই গ্ৰামের দৃশ্য গুলো যে দেখবে সে মুগ্ধ হয়ে যাবে। সত্যিই সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্য।কি অপরূপ সৌন্দর্যময় ফসলের মাঠের দৃশ্য আমি যেন চোখ সরাতে পারছি না।আমি এই সবুজ প্রকৃতি দেখে ভিডিও না করে থাকতে পারছিলাম না।তাই প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম।আমি ভিডিওটি ট্রেন থেকে ক্যাপচার করেছিলাম ।এই গত কয়েকমাস আগে যখন আমি দিনাজপুর থেকে বাসার ফিরছিলাম তখন। তাহলে চলুন এবার ভিডিওগ্ৰাফিটি দেখে নেয়া যাক।

🔗"ভিডিও লিংক":🔗

আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।

আল্লাহ্ হাফেজ

ক্যামেরা পরিচিতি
DeviceMotorola g34 5g
Camera52 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

1000006537.png

1000005954.jpg

আমার নাম মোঃ আবু বকর (সিদ্দিক) ।আমি একজন বাংলাদেশের নাগরিক।আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা।আমি জাতীয় বিশ্ববিদ্যালয়,রংপুর কারমাইকেল কলেজ এর(IHC)ডিপার্টমেন্ট থেকে অনার্স করতেছি।আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন সদস্য।আমি ২০২৪ সালের জুলাই মাসে এই প্লাটফর্মের সাথে যুক্ত হই। এই প্লাটফর্মের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে আমার।পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব।আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। ধন্যবাদ।



Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।

1000006032.gif

1000006033.gif

1000005999.png

1000006034.png

1000006036.png

1000006035.gif

1000006037.gif

Sort:  
 2 years ago 
 2 years ago 

ডেইলি টাস্ক প্রুভ: 👇

1000011300.png1000011297.png1000011299.png1000011298.png
 2 years ago 

সবুজ মনমুগ্ধকর প্রকৃতির মাঝে আমার হারিয়ে যেতে ইচ্ছে করে। তবে আমরা ঢাকায় থাকি বলে এত সুন্দর প্রকৃতির মাঝে কখনো যাওয়া হয়নি। তাই আপনাদের সবার ভিডিওগ্রাফির মাঝে আমি হারিয়ে যাই সবুজ প্রকৃতির মাঝে। অসাধারণ হয়েছে ভাইয়া আপনার ভিডিওগ্রাফিটি। খুব সুন্দর করে প্রকৃতির মনমুগ্ধকর ভিডিও ধারণ করেছেন।

 2 years ago 

সঠিক বলেছেন ফটোগ্রাফির মধ্যে সব দৃশ্যকে তুলে ধরা যায় না এজন্যই ভিডিওগ্রাফির প্রয়োজন হয়। ট্রেন থেকে সবুজ প্রকৃতির বা ফসলের জমির মানমুগ্ধকর একটি ভিডিওগ্রাফি ধারণ করেছেন। চমৎকার ছিলো আপনার ভিডিওগ্রাফিটি। আশা করছি আগামীতে এরকম প্রকৃতির সৌন্দর্য পুনরায় আমাদের মাঝে ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরবেন, ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া আপনি । আপনার করা ভিডিওগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় । ভিডিওগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন ভাইয়া আপনি। সুন্দর এই সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

গ্রামের প্রকৃতির সৌন্দর্য টা একটু বেশিই সুন্দর। সবুজ ফসলের মাঠ গুলো দেখলে মনটা ভরে যায়। আপনি সবুজ প্রকৃতির দারুন ভিডিওগ্রাফি ধারণ করেছেন। খুবই ভালো লাগলো ভাইয়া সকাল সকাল এত সুন্দর একটি ভিডিও দেখে। ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ভিডিওটি আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে

 2 years ago 

বাহ দারুণ একটি ভিডিও শেয়ার করলেন। আপনার সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর ভিডিওগ্রাফিটা খুবই সুন্দর হয়েছে। এরকম দৃশ্য দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

ট্রেনে যাওয়ার সময় ট্রেনে জানালা দিয়ে সুন্দর প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলেন। আপনি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ভিডিওগ্রাফি ধারণ করেছেন। তবে এর সাথে একটু গান দিলে ভিডিওগ্রাফিটি দেখতে আরো বেশি ভালো লাগতো। তবে টেনের ঝকঝক শব্দ মন্দ লাগছে না। চমৎকার একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সবুজ প্রকৃতি দেখলে এমনিতেই মনটা ভরে যায়। প্রকৃতি আমরা সবাই অনেক পছন্দ করি।তবে এই সবুজ প্রকৃতি যদি উপভোগ করা যায় তাহলে তো আর কোন কথাই নেই। যাইহোক আপনি সুন্দর ভাবে সবুজ প্রকৃতির ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ট্রেনে করে ভ্রমণের সময় আসলে অনেক সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য গুলো দেখা যায়। আপনার ট্রেনে ভ্রমণের সময় খুব সুন্দর একটা ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন। আর সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন। ভিডিওগ্রাফিটা আরেকটু এডিট করলে এবং ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক ডিরে দেখতে আরো ভালো লাগতো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

উৎসাহ এবং পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য ভিডিও করে আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করছেন ।যেটি দেখে ভালো লাগল ।আসলেই এমন প্রকৃতিক দৃশ্য দেখলে কার না ভালো লাগে ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।