শৈশবের স্মৃতিকথা
আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি স্মৃতি কথা শেয়ার করব। আসলে আজ আপনাদের সাথে আমার শৈশবের এই সময়ের কথা শেয়ার করব।

ঋতু চক্র অনুযায়ী এখন চলে হেমন্ত কাল। এখন অবশ্য সেভাবে টের পাওয়া যায় না। কিন্তু আমার শৈশবের সময় খুব ভালো ভাবেই আমরা ঋতুটি টের পেতাম। এ সময়টা হচ্ছে ধান কাটার সময়। অন্য সময়ে ধান কাটার সময় এতটা উৎসব অনুভব হয় না, যতটা এই সময়ের ধান কাটায় অনুভুত হত।
চর থেকে সারাদিন ধান কাটা হত। সন্ধ্যার পর পর একের পর এক ধানের বস্তা বোঝাই ভ্যান আসা শুরু হত। একে একে সবার ধান এসে আমাদের বড় বাড়িটার উঠান ভরে যেত। সারি সারি ধানের বস্তা পাশাপাশি ও একটার উপর একটা রেখে ঘর সদৃশ বানানো হত।
তখন চোরের উপদ্রব ছিল। তাই যারা যুবক ছিল তারা সেই ঘরগুলোতে রাতে থাকত পাহারা দেয়ার জন্য। পরদিন থেকে শুরু হত ধান শুকানো পালা। অন্য বেলায় সব ধান সেদ্ধ করা হলেও এই সময়ের সব ধান সেদ্ধ করা হতো না। কিছু ধান রেখে দেয়া হতো সেদ্ধ করা ছাড়াই। সেগুলো গুড়া করে শীতের পিঠা বানানো হত।
পিঠা বানানো মানে সে আরেক কাণ্ড। একদিন এক ঘরে বানানো হত পিঠা। একসাথে সবাই বানাতো। মানে একজন আরেক জনকে সাহায্য করত। একেক দিনে একেক ঘরে। এভাবে সবার ঘরেই পিঠা বানানো হত। সবাই সবাইকে পিঠা বিতরণ করত। সে এক আলাদা মজা। এখন সেই দিনগুলোকে অনেক মিস করি।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟