জেনারেল রাইর্টিং - খেলাধুলা

in আমার বাংলা ব্লগ • 2 days ago

আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, খেলাধুলা।


ignartonosbg-children-7552235_1280.jpg

Image by hartono subagio from Pixabay

খেলাধুলা স্বাস্থের জ্ন্য খুবই উপকারি একটি ব্যায়াম। আমাদের নিয়মিত শরীর চর্চার কথা থাকলেও আমাদের অলসতা কিংবা অন্য নানাবিদ কারনে আমরা আসলে তা করি না। যার কারনে দেখা যায় আমাদের দেশের মানুষের নানা রকম শারিরিক জটিলতা দেখা যায়, যা নিয়মিত শারিরিক চর্চা করলে হওয়ার কথা ছিল না। কোন এক অজানা কারনে আমাদের দেশের মানুষ এসবে আগ্রহ দেখায় না।

অথচ খেলাধুলা হতে পারে এর সবচেয়ে ভালো বিকল্প। আর বর্তমানে তো, কিশোর এবং যুবকদের জন্য এর অপরিহার্যতা আরও বেড়ে গেছে। কেননা, আমাদের দেশে যেভাবে সব জায়গায় মাদকে সয়লাভ হয়ে গেছে, কিশোর, তরুনদের এই সর্বনাশা নেশা থেকে দূরে রাখার কার্যকর উপায় হচ্ছে তাদেরকে খেলাধুলায় ব্যস্ত রাখা।

খেলাধুলায় তারা ব্যস্ত থাকলে এক সাথে অনেকগুলো লাভ হবে। প্রথমত তাদের শরীর চর্চা হবে। দ্বিতীয়ত, তারা মাদক থেকে দূরে থাকবে। তৃতীয়ত, তারা কমিউনিকেশন স্কিল শিখবে। এতে করে তাদের অনেক উপকার হবে। কারন, এমন কমিউনিকেশন খুবই হেলদি একটি সম্পর্ক তৈরি করবে। যা তাদের ভবিষ্যতেও কাজে দিবে।

তাই আমি মনে করি, আমাদের এবং অন্য অবিভাবকদের উচিৎ বাচ্চাদের খেলাধুলার প্রতি উৎসাহ দেয়া। এত দেশ ও দশের লাভ হবে।