প্রতারক ছোট ভাইয়ের গল্প পর্ব দুই।

in Colombia-Original • 4 days ago (edited)

Image cover

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি গল্পের দ্বিতীয় পর্ব লিখতে বসেছি।

প্রথম পর্ব যেখান থেকে শেষ করছি ঠিক সেখান থেকেই শুরু করব এখনকার এই সমাজে কেউ কারো ভালো দেখতে পারে না তাই আপনি যখন কোন কিছু ভাল কাজ করতে যাবেন অথবা নতুন উপার্জনের পন্থা খুঁজে পাবেন তখন সহযোগিতার জন্য কোন মানুষ আপনার দিকে এগিয়ে আসবে না ঠিক আমার বেলায়ও সেটাই হয়েছিল।

আমি আমার চাচাদের সবাইকে বলছিলাম আমাকে সাহায্য করার জন্য যেহেতু আমি বিদেশ আসবো আমাকে তারা সাহায্য করতে পারতো তবে তারা কেউ আমাকে সাহায্য করি নাই বরঞ্চ আমাকে ভরসা দিয়ে একটা সময় হাত ছেড়ে দিয়েছে এক পর্যায়ে আমি কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম তবে হাল ছাড়ি নাই আমার আব্বুর একটি জমি ছিল সেটি অন্যের কাছে বন্ধক রেখে তারপর মানুষের কাছ থেকে লাভ দেবো এই বলে টাকা নিয়েছে প্রায় ই ২ লাখ ৫০ হাজারের মতো।

আমি যখন বিদেশে আসি তখন ৩ লাখ ৭০ হাজার টাকা দিয়ে মালয়েশিয়াতে পৌঁছেছি এরপর আমি ধীরে ধীরে কাজ করে সমস্ত ঋণ পরিশোধ করছি এক বছরের ভিতরে আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যায় এরপর আমি কিছু টাকা সঞ্চয় করতে পারি এদিকে আমার আম্মু কিছুটা অসুস্থ হয়ে পড়ে এরপর আমার পরিবার থেকে সিদ্ধান্ত হয় যে ছোট ভাইকে বিবাহ দেবে একপর্যায়ে আমার ছোট ভাই বিবাহ করে আমার সমস্ত টাকা দিয়ে।

আমার ছোট ভাই দেশে থাকতে রাজনৈতিক কাজ করতো মাঝে মাঝে কাজ হতো আবার মাঝে মাঝে হতো না তার অর্থ দিয়ে সংসারটা ভালোভাবে চলতো না আমি মাঝে মাঝে এই সংসারে অর্থ প্রদান করতাম যাতে করে আমার আব্বুর সংসারটা আরো ভালোভাবে চালাতে পারে।

এভাবে আরো কয়েক বছর কেটে যায় এদিকে আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল অর্থাৎ ঘরের অবস্থা আর্থিক অবস্থা ভালো হলেও আমাদের ঘরের অবস্থা অনেক খারাপ ছিল আবার ছোট বোনের বিবাহ দিতে হবে এই চিন্তাটাও মাথায় ছিল । কিছুদিন পর আমার বোনের জন্য ভালো পাত্র দেখা হল আব্বু আমাকে জানালো যে তোমার বোনকে বিয়ে দিতে হবে তার জন্য অনেক টাকার প্রয়োজন তারপর আমি বললাম যে যত টাকা প্রয়োজন হয় আমার টাকা থেকে খরচ করে বোনের বিবাহ সম্পন্ন করেন।

এরপর আমার বোনের বিবাহ হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন আমার বোন অনেক সুখে আছে আমি বড় ভাই হিসাবে বিদেশে পড়ে রইলাম আমার ছোট দুই ভাই বোনের বিবাহ ইতিমধ্য শেষ হয়েছে আমার বয়স বাড়ছে আমার অধ্যায় সবাই বিয়ে করছে কিন্তু নিজের চিন্তা না করে তাদের চিন্তা করছি।

এরপর আমার ঘর করতে হবে পুরাতন ঘর খুব একটা ভালো নয় তারপর বাড়িতে আব্বুর সাথে পরামর্শ করে ঘর করার সিদ্ধান্ত নিলাম আমি মালয়েশিয়াতে ইনকাম করছি আর ঘর করছি একই সাথে নিজের সংসার ও চালাচ্ছি ছোট ভাই ঘরের জন্য পরিশ্রম করছে তবে আমার সম্পূর্ণ অর্থায়নে দুই তলা কমপ্লিট হল ইতিমধ্য মালয়েশিয়ার কলিং ছাড়লো আমি চিন্তা করলাম যে ছোট ভাইয়ের একটি ইনকামের পথ আমাকে বের করে দিতে হবে আমার ঘরের কাজ বন্ধ রেখে সম্পূর্ণ নিজের অর্থায়নে ছোট ভাইকে বিদেশে নিয়ে আসলাম।

পরবর্তী পর্বে ছোট ভাইয়ের আসল রূপ আপনাদের কাছে উন্মোচন করব আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

IPFS Video

Posted with Speem

Posted using SteemMobile

Sort:  

Me sorprendió que llegaste a Malasia con 3 lakhs 70 mil y en un año ya habías saldado todas tus deudas; en mi rutina trato de dividir metas grandes en pasos pequeños para no sentirme abrumada. ¡Cuídate y sigue adelante! 🌱

Your post have been rewarded by the Speak on Steem curator team!

Image

Curated by @marvinvelasquez

Green Modern Cryptocurrency Presentation (3000 x 800 px).gif

Thank you so much for supporting me