গ্রামীণ জীবনের এক মধুর স্মৃতি
Image Created by OpenAI
একসময় গ্রামের মহিলাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল কলসিতে করে জল আনা। আধুনিক যুগে ঘরে ঘরে টিউবওয়েল, পাম্প ও পাইপলাইনের জল পৌঁছে গেলেও, অতীতের সেই কলসি কাঁখে বা মাথায় করে জল আনার দৃশ্য আজও অনেকের স্মৃতিতে জীবন্ত হয়ে আছে। এটি গ্রামীণ সংস্কৃতি, পারিবারিক দায়িত্ব এবং সামাজিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। আগের দিনে অধিকাংশ গ্রামে পানির প্রধান উৎস ছিল পুকুর, নদী, কুয়া কিংবা দূরের টিউবওয়েল। পরিবারের প্রয়োজনীয় জল সংগ্রহের দায়িত্ব সাধারণত নারীদের ওপরই থাকত। ভোরবেলা কিংবা বিকেলের দিকে গ্রামের মেয়েরা ও গৃহবধূরা কলসি নিয়ে জলের উৎসের দিকে যেত। মাটির তৈরি কলসি ছিল সবচেয়ে জনপ্রিয়। পরে পিতল, অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের কলসির ব্যবহারও শুরু হয়।
মাটির কলসিতে জল দীর্ঘসময় ঠান্ডা থাকত, যা গরমের দিনে বিশেষ আরাম দিত। গ্রামের কাঁচা রাস্তা ধরে মাথায় কিংবা কাঁখে কলসি নিয়ে হাঁটার দৃশ্য দেখা যেতো, যা অত্যন্ত পরিচিত ছিল। অনেক সময় দেখা যেতো কয়েকজন নারী একসঙ্গে জল আনতে যেত বা নিয়ে আসছে। আজকের দিনে কল খুললেই জল পাওয়া যায়। কিন্তু অতীতে এক কলসি জল সংগ্রহ করতে অনেক সময় ও শ্রম ব্যয় করতে হতো। পরিবারের রান্না, পানীয় জল, স্নান ও অন্যান্য কাজের জন্য প্রতিদিন একাধিকবার জল আনতে হতো। বর্তমানে উন্নত পানীয় জল ব্যবস্থার কারণে কলসিতে জল আনার প্রয়োজন অনেকাংশে কমে গেছে। এতে মানুষের সময় ও শ্রম বেঁচেছে, জীবনযাত্রা হয়েছে সহজতর। তবে এর সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে কিছু পরিচিত দৃশ্য।

High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!