জেনারেল রাইটিং - আস্থা।
আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, আস্থা।

আস্থা এমন একটি বিষয়, যখন এর অভাব দেখা দেয়, তখন কোন কিছুই আর ঠিক থাকেনা। আস্থা না থাকলে আমরা সব কিছু হারাতে থাকি। আস্থার অভাবে সব কিছু নষ্ট হতে থাকে। কোন কিছুই আর আগের মত কাজ করেনা। আস্থার অভাবে নতুন কিছুর শুরুও হয় না। যেখানে আস্থা নেই, সেখানে কিছুই নেই। তাই আমাদের জন্য আস্থা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আমরা কোন কাজ করতে গেলে যদি আমাদের আস্থা না থাকে, তবে আমরা সে কাজ শুরু করতে পারিনা। শুরু করলেও আমরা সেখানে সাফল্য পাই না। এর মূল কারণ হচ্ছে, আমাদের মনের দুর্বলতা, যা আমরা আমাদের আস্থার অভাবে হারিয়েছি, অথবা অর্জন করতে পারিনি।
এমনকি সম্পর্কের ক্ষেত্রেও এর গুরুত্ব আরও গভীর। আস্থার অভাব থাকলে কোন সম্পর্কই টিকে থাকতে পারেনা। সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়না। সেই সম্পর্ক হয় অনেক ঠুনকো, যা সামান্য আঘাতেই ভেঙ্গে খানখান হয়ে যায়।
একারনে বলা যায়, আমরা না বলতে চাইলেও, আমরা জানি, আমাদের জীবনে আস্থার গুরুত্ব কত গভীর। যা আমরা সকলেই উপলব্দি করতে পারি। আমাদের অবশ্যই আস্থার প্রতি যত্নবান হতে হবে। কিভাবে তা অর্জন এবং টিকিয়ে রাখা যায়, সেই চেষ্টা করতে হবে।