সময়ের দাবী || বিফ ব্রিসকেট প্ল্যাটার

in আমার বাংলা ব্লগ • 4 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং ‍সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। কারণ শীতের উষ্ণতা দারুণভাবে শহরের মাঝেও অনুভূত হতে শুরু করেছে, আর এটা নিঃসন্দেহে আমার জন্য দারুণ একটা বিষয়। কারণ শীতের সিজনটাই আমি দারুনভাবে কেবল উপভোগ করতে পারি। আর শীতের সিজন শেষ হলেই শুরু হয় আমার যন্ত্রণাময় অনুভূতি।

আসলে ব্যক্তি বৈশিষ্ট্যের কারণে সবাই ভিন্ন ভিন্ন সিজন পছন্দ করতে পারে, এটা অনুভূতির বিষয়। আমার ক্ষেত্রেও তেমন অন্যান্য সিজনের তুলনায় এই ঠান্ডাময় সিজনটা বেশী পছন্দ, আবার খাবারের বিষয়টি চিন্তা করলেও কিন্তু এই সিজনটি ভিন্ন, দারুণ সকল স্বাদের খাবারের আয়োজন হয়ে থাকে এই সিজনকে ঘিরে। এইতো সেদিন ছেলের একটা পছন্দের খাবার উপভোগ করে আসলাম মিরপুর হতে।

beef.jpg

তবে সেখানে যেতে একটা সমস্যায় পড়তে হয়েছিলো, সমস্যা বলতে তেমন সমস্যা না বরং বাড়াটা বেশী লেগেছিলো। গুগল এর ‍ভুল ঠিকানার কারণে ভুল জায়গায় চলে গিয়েছিলাম, তারপর আবার ডাবল ভাড়া পরিশোধ করে সঠিক জায়গায় এসেছি, হি হি হি। গুগলও কিন্তু মাঝে মাঝে আমাদের ভুল ঠিকানায় পাঠিয়ে দেয়, সুতরাং সাবধানতার মাইর নেই হি হি হি। যাইহোক, এই বিফ ব্রিসকেট প্ল্যাটার খেতে হলে তিনদিন আগে অর্ডার করতে হয়।

তিনদিন আগে অর্ডার করার বিষয়টি যদিও আমার কাছে বেশ অদ্ভুত লেগেছিলো, কিন্তু পরবর্তীতে সেই গুগলের সহযোগিতায় পুরো বিষয়টি জানতে পেরেছিলাম কেন আগে অর্ডার করতে হয়। আর বিফ ব্রিসকেট প্ল্যাটার জিনিষটাই বা কি? দারুণ একটা খাবার এটা অবশ্যই বলতে হবে, কারণ ছেলের সাথে আমিও সেটা উপভোগ করেছিলাম। প্রথমে আমরা একটা অর্ডার বুকিং দিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে কথা বলার পর তারা আরো একটা অর্ডার এর ব্যবস্থা করে দিয়েছিলেন।

৮ থেকে ১০ ঘণ্টা ধরে একদম নিভু নিভু আঁচে এটা মুলত রান্না করতে হয়, যার কারণে মাংসটা খুবই নরম ও স্বাদের হয়ে থাকে। প্রথমবার ছেলের সাথে উপভোগ করলাম ভিন্ন কিছু, যদিও বাহিরের খাবার আমার খুব একটা সহ্য হয় না, কিন্তু ছেলের আবার দারুণভাবে সয়ে গেছে। তো শীতের ঠান্ডায় এমন গরম গরম কিছু সত্যি অসাধারণ লাগে। যদিও দামটা আমার কাছে বেশী মনে হয়েছে ২০০ গ্রাম ৭০০ টাকা কিন্তু স্বাদের কাছে দাম কোন সমস্যাই নয় হি হি হি।

লোকেশনঃ মিরপুর-১০, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png