ছোট মেয়ের Potato ও Bread দিয়ে তৈরি একটি রেসিপি
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
অনেকদিন পর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। অবশ্য এই রেসিপিটি আমার তৈরি নয়, সম্পূর্ণ তৈরি করেছে আমার ছোট মেয়ে। আমি তাকে জাস্ট একটু হেল্প করেছি।আমার ছোট মেয়ে কিন্তু রান্না বান্না খুবই পছন্দ করে। খুব আগ্রহ রয়েছে তার, কিন্তু বড় মেয়ে রান্নার ধারের কাছেও যেতে চায় না।ইউটিউবে একটি রেসিপি দেখে আমার কাছে এসেছে রেসিপিটি তৈরি করবে। আমি বললাম এখন না, তখন সে বলল আমাকে কিছুই করতে হবে না সবকিছুই সে নিজেই তৈরি করবে।এমন কি সে আমাকে কিচেনেও যেতে দেবে না, সবকিছু তার নিজের হাতেই করবে।আমিও তাকে সুযোগ দিলাম।তার ওই রেসিপিটা ছিল আলু ও ব্রেড দিয়ে তৈরি মজার একটি পিঠার মত।যাইহোক চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক মেয়ের তৈরি রেসিপিটি।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| আলু | ২ টি( মিডিয়াম সাইজের) |
| ব্রেড | ২ পিস |
| চালের গুঁড়া | ১ টেবিল চামচ |
| গরম মসলার গুঁড়া | হাফ চা চামচ |
| জিরা গুড়া | হাফ চা চামচ |
| লবন | স্বাদমতো |
| তেল | ভাজার জন্য |
কার্যপদ্ধতিঃ
প্রথমে আলু দুটি সে মাইক্রোওয়েভে বয়েল করে নিয়েছে।আমি তাকে বলে দিয়েছিলাম ৪-৫ মিনিট দিতে হবে আলু সিদ্ধের জন্য।এরপর আমি তাকে একটু হেল্প করেছিলাম আলুটি ম্যাশ করতে।এরপর আলু ও ব্রেড সহ সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছে।এরপর রুটির মত বড় গোল করে এক সাইড কেটে নিয়েছে।
এরপর কাটা চামচ দিয়ে উপরে একটু ডিজাইন করে নিয়েছে।ইউটিউবে যেভাবে সে দেখেছে ঠিক সেভাবেই করেছে।
এরপর ভাজার কাজটি আমি করে দিয়েছি কারণ গরম তেলে এক্সিডেন্ট হয়ে যেতে পারে।
দুই সাইড গোল্ডেন ব্রাউন করে উঠিয়ে নিয়েছি।ব্যাস হয়ে গেল আমাদের মজার রেসিপি।খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল।
পরিবেশন এর জন্য রেডি
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR








