কষ্ট পেয়ে দূরে সরে যাওয়া।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কষ্ট পেয়ে দূরে সরে যাওয়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে এই পৃথিবীতে সেই মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায় যারা তাদের আপন মানুষের কাছ থেকে দূরে সরে যায়। আসলে একটা মানুষ তার সারা জীবন কাজ করে তার প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু সেই মানুষের কষ্টগুলো তখনই আরও দ্বিগুণ কষ্টের রূপ ধারণ করে যখন তাদের প্রিয় মানুষগুলো তাদের কষ্ট দিয়ে থাকে এবং তাদের মূল্য তারা কখনো সঠিকভাবে দিতে পারেনা। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কষ্ট পেয়ে দূরে সরে যাই তখন কিন্তু আমাদের কাছে এই পৃথিবীটা আর কখনোই ভালো লাগবে না। কেননা যাদের জন্য আমরা এত কাজ করেছি তারাই যদি আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করে তাহলে বাইরের মানুষ কি করবে।
আসলে আমরাও কখনো আমাদের প্রিয় মানুষগুলোর সাথে এই ধরনের ব্যবহার করার মোটেও চেষ্টা করব না। আসলে এই পৃথিবীতে ছোটবেলা থেকে যখন আমরা একসাথে সবাই বসবাস করতে করতে বর্তমান সময়ে এসে দাঁড়িয়েছি তখন এই সময়ের মধ্যে আমাদের অনেক বেশি প্রিয় মানুষ হয়েছে এবং তাদের সাথে আমাদের কাটানো অনেক সময় আমাদের জীবনটাকে অনেক বেশি আনন্দ ভরে দিয়েছে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যদি সবসময় একাকী থাকার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি জীবনে কখনো সুখ-শান্তি উপভোগ করতে পারবেন না এবং নিজেদের জীবনটাকে অনেকটা লবণ ছাড়া খাবারের মত মনে হবে।
আর আপনি যদি সবাইকে নিয়ে একসাথে এক জায়গায় বসবাস করেন এবং সবাই সবার দিকে খেয়াল রাখেন তাহলে দেখবেন যে আপনার জীবনের সব সময় আনন্দ থাকবে এবং আপনি এক মুহূর্তের জন্য নিজেকে কখনো একা মনে করবেন না। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি কষ্ট পেয়ে একবার দূরে সরে যাই তখন কিন্তু আমাদের মনটা ভেঙে যাবে এবং আমরা পুনরায় আবার সেই একই জায়গায় আর ফিরে আসতে পারবো না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমাদের কোন কথায় যাতে আমাদের কাছের মানুষগুলো কষ্ট না পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখব এবং তাদের প্রয়োজনগুলো মেটানোর জন্য আমরা চেষ্টা করব।
আসলে আমাদের জীবনে যতই কঠোর পরিশ্রম করি না কেন এবং যতই কষ্ট হোক না কেন আমরা কিন্তু দিনশেষে যখন আমাদের প্রিয় মানুষগুলোর কাছে চলে আসব তখন কিন্তু আমাদের সকল দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। আসলে এই পৃথিবীতে যারা কষ্ট পেয়ে দূরে সরে যায় তাদের মত খারাপ কপালের মানুষের একটিও নেই। আসলে এই মানুষগুলোর মনের মধ্যে যে কি চলে তা কিন্তু আপনি কখনো বুঝতে পারবেন না এবং সবার সাথে তারা হেসে কথা বললেও তাদের মনের ভিতরটা কষ্টের মধ্যে ফেটে যায়। এজন্য আমরা কখনো অন্য মানুষকে কষ্ট দিয়ে তাদেরকে কখনো দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবো না এবং আমাদের কথায় যদি তারা কষ্ট পায় তাহলে আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নেব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
