ভালো লাগা আর ভালোবাসা এক নয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালো লাগা আর ভালোবাসা এক নয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


lovers-7258609_1280.jpg



লিংক


আসলে এই পৃথিবীতে যে জিনিসটা আমাদের কাছে ভালো লেগেছে সে জিনিসটার প্রতি যে আমাদের ভালবাসা তৈরি হয়েছে এমন কোন কথা নেই। কেননা ভালোলাগা এবং ভালোবাসা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আর আমরা যাদেরকে এই পৃথিবীতে ভালোবেসে ফেলে তাদেরকে কিন্তু আমরা কখনো হারানোর চেষ্টা করি না এবং সেই জিনিসের জন্য কিন্তু আমরা সব সময় মন প্রাণ দিয়ে তাদেরকে কাছে পাওয়ার জন্য চেষ্টা করি। প্রথম দেখাতে অনেক কিছু আপনার হয়তো বা ভাল লাগতে পারে কিন্তু সেই দেখাতেই আপনার কিন্তু কখনো ভালোবাসার তৈরি হবে না। অর্থাৎ হঠাৎ করে দেখাতে মানুষের ভালোলাগা হতে পারে কিন্তু কখনো ভালোবাসা হতে পারে না।


একটা মানুষের সাথে যদি আপনি বহুদিনের সম্পর্ক তৈরি করে ফেলেন তাহলে কিন্তু সে মানুষগুলোর প্রতি আস্তে আস্তে করে আপনার একটা ভালোবাসা তৈরি হবে এবং এই ভালোবাসা তখন সেই মানুষটিকে দূরে সরিয়ে রাখতে দেবে না বরং সবসময় সেই মানুষটিকে আপনার কাছে রাখবে এবং আপনার বিপদে আপদে সে সবসময় আপনার পাশে থাকবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা মানুষকে ভালো না বেসে বরং মানুষকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা কিন্তু কখনো ভালো মানুষ হতে পারে না এবং তারা কখনো কোনদিন কোন মানুষকে প্রকৃত ভালবাসতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে ভালোবাসার জন্য কিন্তু মানুষ জীবন পর্যন্ত যেতে প্রস্তুত।


আসলে এই ভালোলাগা জিনিসটা এমন ধরনের হতে পারে ধরুন আপনি একটা জিনিস দেখে আপনার প্রথমে পছন্দ হয়ে গেছে এবং সেই জিনিসটা আপনি ক্রয় করে আপনার জীবনে সেই ভালোলাগার জিনিসটাকে আপনি পূরণ করতে পারলেন। কিন্তু সে ভালোলাগার জিনিসটা কিন্তু আপনার জীবনে কখনো সারা জীবন ভালো লাগবে না বরং একটা সময় সেই জিনিসটাকে ফেলে দিয়ে আপনি অন্য একটি ভাললাগা জিনিস নিয়ে আবার সেই জিনিসের প্রতি ব্যাস্ত হয়ে যাবেন। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস যেটি মানুষ কখনো ফেলতে পারে না বরং মানুষের কাছে প্রতিনিয়ত নতুন হতে নতুন হতে শুরু করে এবং সে জিনিসটার প্রতি তার কখনো কোনো ধরনের বিতৃষ্ণার সৃষ্টি হয় না।


এজন্য আমরা যে মানুষটিকে ভালোবাসবো সেই মানুষটিকে অবশ্যই মন প্রাণ দিয়ে ভালোবাসবো এবং কখনো তাকে কোন ধরনের কষ্ট পেতে দেবনা। কেননা ভালোবাসার মানুষগুলো যদি কষ্ট পায় তাহলে কিন্তু সেই কষ্ট আমি কখনো অন্যের কাছে শেয়ার করতে পারবেন না এবং সেই কষ্টের ফলে আপনি সারা জীবন বিভিন্ন দুঃখের মধ্যে দিন কাটাতে থাকবেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবো এবং জীবনের প্রতিটা মুহূর্তকে আমরা সঠিকভাবে কাজে লাগিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

খুবই সুন্দর এবং জীবনমুখী একটি পোস্ট লিখেছেন! 👏
​ভালোলাগা এবং ভালোবাসার মধ্যকার সূক্ষ্ম তফাৎটি আপনি অত্যন্ত চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। সত্যিই, ভালোলাগা ক্ষণিকের হতে পারে, কিন্তু ভালোবাসা হলো আত্মিক এবং দীর্ঘস্থায়ী। ভালোবাসার মানুষগুলোর প্রতি অনুভূতি সময়ের সাথে সাথে আরও গভীর হয়।
​আপনার চিন্তাভাবনা এবং লেখার ধরণ সত্যিই প্রশংসনীয়। এমন অনুপ্রেরণামূলক পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম! 🚀