বিপদে মাথা ঠান্ডা রাখতে হবে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ বিপদে মাথা ঠান্ডা রাখতে হবে সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
প্রত্যেকটা মানুষ যদি জীবনে মাথা ঠান্ডা করে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পর অনেক বেশি সহজ হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে একটা মানুষ যখন বিভিন্ন ধরনের বিপদে পড়ে তখন কিন্তু তার মাথা ঠিক থাকে না এবং সে কিন্তু বিভিন্ন ধরনের খারাপ চিন্তা ভাবনা করে। আসলে মাথা ঠান্ডা না করলে সেই বিপদ কখনো কমবে না বরং সেই বিপদ আমাদের জীবনে আরও অনেক বেশি বেড়ে যাবে। এজন্য আমাদের অবশ্যই বিপদে মাথা ঠান্ডা রেখে সে বিপদ থেকে বের হয়ে আসার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে।
একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে প্রায় সকল মানুষের ক্ষেত্রে কিন্তু বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে পারে না এবং তারা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সিদ্ধান্তগুলো কখনো সঠিক হয় না এবং এর ফলে কিন্তু পরবর্তীতে আরো অনেক বেশি বিপদ তাদের জন্য অপেক্ষা করে থাকে। এজন্য আমাদের সবসময় বিপদে মাথা ঠান্ডা রাখতে হবে এবং সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। যারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু সবসময় প্রত্যেকটা জিনিস বুদ্ধি দিয়ে সমাধান করার চেষ্টা করে এবং তারা কিন্তু জীবনে উন্নতি লাভ করতে পারে।
এজন্য আমরাও চেষ্টা করব যাতে করে আমরা একটা সুন্দর জীবন উপভোগ করতে পারি এবং বিপদের সময় মাথা ঠান্ডা রেখে সেই বিপদ থেকে কি করে বের হওয়া যায় সেই ধরনের চিন্তাভাবনা করতে পারি এবং আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারি তাহলে আমরা খুব দ্রুত সমাধান বের করতে পারবো এবং দ্রুত সেই বিপদ থেকে উদ্ধার হতে পারব। এজন্য আমরা সব সময় মাথা ঠান্ডা রেখে জীবনের সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং জীবনে একটা সুন্দর জায়গায় পৌঁছে সেই জীবনটাকে উপভোগ করব যাতে করে আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দরভাবে কাটাতে পারি।
এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই বিপদে মাথা ঠান্ডা রেখে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের সামনের এগিয়ে যাওয়ার পথে যত বিপদ আসুক না কেন প্রত্যেকটি বিপদ আমরা উপেক্ষা করে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি। এজন্য আমাদের সব সময় বিপদে মাথা ঠান্ডা রাখতে হবে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



.jpg)