সবাই কেন ভালো হতে পারে না?
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সবাই কেন ভালো হতে পারে না সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে এই পৃথিবীতে যদি সবাই ভালো হতো তাহলে পৃথিবীতে কত সুন্দর হতো এবং সবাই কত সুন্দর ভাবে এক জায়গায় বসবাস করতে পারতাম। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি সবাই ভালো কাজ করে এবং একসাথে ভালোভাবে জীবনের সামনের দিকে এগিয়ে চলে তাহলে পৃথিবীতে আর কোন সমস্যা থাকবে না এবং সবাই একসাথে মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং একে অন্যের জীবনে কোন ধরনের সমস্যা যদি আসে তাহলে সবাই মিলে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আসলে এই পৃথিবীতে সবাই যদি ভালো হতো তাহলে পৃথিবীটা এখনকার মত আর কখনোই হত না।
একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে পৃথিবীতে ভালো মানুষের থেকে এখন খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি এবং এই খারাপ মানুষগুলো সব সময় চেষ্টা করে কি করে অন্য মানুষের ক্ষতি করা যায় এবং অন্য মানুষদের কাছ থেকে তাদের সবকিছু কেড়ে নেওয়া যায়। আসলে পৃথিবীতে মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নিলেও সেই মানুষ এর কাছ থেকে ভালোবাসা কখনো কেড়ে নেওয়া যায় না এবং একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে কখনো অন্যের কাছ থেকে জোর করে পাওয়া জিনিসের থেকে আপনি কখনো সুখ উপলব্ধি করতে পারবেন না।
এজন্য আপনাকে অবশ্যই ভালো হতে হবে এবং ভালোভাবে জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আপনি যদি ভালোভাবে জীবনের সামনের দিকে এগিয়ে চলতে পারেন তাহলে আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং এই সুন্দর জীবন নিয়ে আপনি অনেক বেশি গর্বিত হবেন। এজন্য আপনাকে সুন্দর ভাবে জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে এবং ভাল কাজ করতে হবে যাতে করে প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসে এবং আপনাকে দেখে তারাও ভালো কাজ করার চেষ্টা করে।
আসলে প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা মানুষকে দেখে ভালো হওয়ার চেষ্টা করে তাহলে এভাবে আস্তে আস্তে করে আমাদের এই পৃথিবী থেকে খারাপ মানুষের সংখ্যা কমে যেতে শুরু করবে এবং ভালো মানুষের সংখ্যা আস্তে আস্তে করে বাড়তে থাকবে। একটা জিনিস মনে রাখতে হবে যে যদি সবাই ভালো হতে পারে তাহলে পৃথিবীটা অনেক সুন্দর এবং সুখের স্থান হবে। আর এই বাস্তব জিনিসটা আমাদের মাথায় ঢুকিয়ে সবাইকে ভালো হওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং ভালোভাবে জীবনের সামনের দিকে এগিয়ে জীবনটাকে একটা সুন্দর জায়গায় অবশ্যই পৌঁছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



.jpg)
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!
Respect Sir, kindly approved my Achievement 2
Achievement 2 — Basic Security on Steem