স্মৃতির পাতা আস্তে আস্তে মুছে যায়।

in আমার বাংলা ব্লগ • 12 hours ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ স্মৃতির পাতা আস্তে আস্তে মুছে যায় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


প্রত্যেক মানুষের জীবনে বহু স্মৃতি থাকে এবং সেই স্মৃতিগুলোকে নিয়ে অনেকে আছে বেঁচে থাকার চেষ্টা করে আবার কিছু কিছু মানুষ আছে সেই স্মৃতিগুলোকে ভুলে নতুন করে অন্য কিছু করার চেষ্টা করে। যে স্মৃতিগুলো আমাদের কষ্ট দেয় সেই স্মৃতি কখনো মনে রাখতে নেই এবং যে স্মৃতি আমাদের আনন্দ দেয় সেই স্মৃতি কিন্তু সবসময় আমাদের মনে রাখতে হবে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনার অনেক স্মৃতি কিন্তু আস্তে আস্তে মুছে গেছে এবং সেই স্মৃতিটির কথা এখন আপনি সঠিকভাবে কখনো মনে রাখতে পারছেন না। আসলে আস্তে আস্তে মানুষের স্মৃতির পাতা মুছে যেতে শুরু করে।


এইভাবে আমরা পুরনো স্মৃতিকে ভুলে যাই এবং নতুন কিছু সঙ্গে জড়িত হয়ে তাদের স্মৃতিগুলো আমাদের সেই খাতায় সঞ্চিত হতে থাকে। পৃথিবীতে একটা মানুষ যদি তার জীবনের সকল স্মৃতি বোঝাই করে নিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে তাহলে কিন্তু সে কখনো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেনা এবং পিছনের স্মৃতি তাকে সবসময় টেনে ধরে রাখবে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন ধরনের স্মৃতি থাকে এবং সেই স্মৃতিগুলোকে তারা বুকে রেখে বেঁচে থাকার চেষ্টা করে এবং সুন্দর স্বপ্ন দেখে যাতে করে সবাইকে নিয়ে তারা সুখে থাকতে পারে।


কিছু কিছু মানুষ আছে যাদের জীবনে শুধুমাত্র দুঃখের স্মৃতি থাকে এবং সেই দুঃখের স্মৃতি বইতে বইতে তার একটা সময় এসে ক্লান্ত হয়ে যায় এবং জীবনের প্রতি তাদের মায়া মমতা আস্তে আস্তে কমে যেতে শুরু করে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি স্মৃতির পাতা থেকে ভালো স্মৃতি গুলোকে মনে রেখে বাকিগুলোকে মুছে দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা অনেকটা হালকা হয়ে যাব এবং আমরা সুন্দরভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো। এজন্য স্মৃতির পাতা কখনো শেষ হয় না।


অর্থাৎ একটা স্মৃতি একদিক থেকে যেমন মুছে যেতে থাকে ঠিক অন্যদিকে আবার স্মৃতির পাতা পূর্ণ হতে থাকে। এইভাবে আমাদের জীবন চলতে থাকে এবং একটা সময় এসে আমাদের যখন জীবনের শেষ প্রান্তে এসে তারাই তখন কিন্তু আর কোন স্মৃতি জমা হয় না এবং এর পরবর্তীতে আমাদের জীবনটা আমি মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যায়। এজন্য আমরা সবসময় চেষ্টা করব মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য এবং খারাপ স্মৃতি গুলো মুছে ফেলে জীবনে ভালো স্মৃতিগুলো সঞ্চয় রেখে জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য যাতে করে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে উপভোগ করতে পারি।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।