মানুষ পরিবর্তনশীল।

in আমার বাংলা ব্লগ28 days ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মানুষ পরিবর্তনশীল সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স

এই পৃথিবীতে মানুষ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যত দিন যাচ্ছে মানুষের মন মানসিকতা পরিবর্তন হচ্ছে এবং মানুষের সম্পর্ক গুলো দিন দিন দূরে সরে যাচ্ছে এবং নতুন সম্পর্কের সাথে তারা নিজ প্রতিনিয়ত জড়িয়ে যাচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি পরিবর্তনশীল হতে না পারি তাহলে কিন্তু আধুনিক জীবনের সুযোগ সুবিধা গুলো সঠিকভাবে গ্রহণ করতে পারবো না এবং পুরনো জীবনকে যদি ধরে রাখি তাহলে সেই পুরনো জীবনের কষ্ট গুলো কখনো আমাদেরকে সুখ অনুভব করতে দেবে না। এজন্য অবশ্যই মানুষকে ভালোর দিকে পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করতে হবে।


একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি সঠিক দিকে পরিবর্তন হতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের প্রত্যেকটা সুযোগ-সুবিধা যেমন সঠিকভাবে গ্রহণ করতে পারবে তেমনি আমাদের জীবনটাকে আমরা একটা সুন্দর জীবনের রূপান্তরিত করতে পারব। কিন্তু আমাদের এই পরিবর্তন যদি খারাপ দিকে হয় তাহলে কিন্তু আমরা জীবনে কখনো ভালো হতে পারব না এবং জীবনটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এজন্য মানুষকে অবশ্যই ভালোর দিকে পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।


কিছু কিছু মানুষ আছে যারা মানুষের এই ভালো পরিবর্তনকে সঠিকভাবে গ্রহণ করতে পারে না এবং জীবনে তারা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আসলে এই মানুষগুলো কখনো ভালো জিনিস যেহেতু গ্রহণ করতে চায়না ঠিক তেমনি অন্য কেউ যদি ভালো জিনিস গ্রহণ করে ভালো করতে চায় তখন তারা তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এবং তাদের জীবন থেকে এই সুখ দুঃখ কেড়ে নেয়ার জন্য চেষ্টা করে। পৃথিবীর এই খারাপ মানুষের জন্য কিন্তু এখনো আমরা ভালোর দিকে এগিয়ে যেতে পারছিনা এবং আমরা আমাদের নিজেদের জীবনটাকে কখনো সুন্দর একটা জায়গায় পৌঁছে নিতে পারছিনা।


এজন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা সঠিকভাবে পরিবর্তন করে নিজেদের জীবনটাকে এই খারাপ সময় থেকে বের করে আনতে পারি এবং পৃথিবীর সকল ধরনের সুযোগ সুবিধা আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি। এভাবে যদি আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনটাকে উপভোগ করতে পারব এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারবো। এজন্য আমাদের এই পরিবর্তন অবশ্যই ভালোর দিকে হতে হবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner