কষ্টের ফল সব সময় সুন্দর হয় না।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা অনেক সময় অনেক ধরনের পরিশ্রম করে থাকি এই আশাতে যে আমাদের পরিশ্রম সফল হবে এবং আমরা একটা সুন্দর ফলাফল পাব। কিন্তু আমাদের জীবনের সব পরিশ্রমের সুন্দর ফলাফল আমরা পাই না। আসলে আমাদের পরিশ্রমের সুন্দর ফল আসলেও সব সময় যে আমাদের ভাগ্যে সে সুন্দর ফল জুটবে এর কোন গ্যারান্টি নেই। আমরা যদি ভুল পরিশ্রম করি অর্থাৎ যেখানে পরিশ্রম করার নয় সেখানে পরিশ্রম করি তবে আমাদের পরিশ্রমের ফল অন্য কেউ পেয়ে যাবে। আমরা পরিশ্রম করব কিন্তু সেই পরিশ্রমের ফলে যে উন্নতি হবে সেটা অন্য কারোর কপালে জুটবে। তাই আমাদের সবসময় যে কোন কাজ করার আগে অবশ্যই ভেবে চিন্তে করা উচিত যে আমাদের পরিশ্রম অযথা যাবে নাকি আমাদের পরিশ্রমের ফল আমরাই সঠিকভাবে পাব। সঠিকভাবে পরিশ্রম করতে সবাই পারেনা, কিছু কিছু মানুষ এমন আছে যারা পরিশ্রম করে ঠিকই কিন্তু সে পরিশ্রম করার যে সঠিক পদ্ধতি সেটা কোনভাবেই বুঝতে পারে না তাই পরিশ্রম করতে থাকে কিন্তু ফল ভাল পায় না।
আমাদের পরিশ্রমের সুন্দর ফল পেতে গেলে সব সময় আমাদের সঠিক পদ্ধতিতে পরিশ্রম করা প্রয়োজন এবং পরিশ্রমের ফল যেন অন্য কেউ পেয়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। কিন্তু আমাদের ভাগ্যে অনেক সময় এমন কিছু পরিস্থিতি জুটে যায় যেখানে আমরা কঠোর পরিশ্রম করছি সবকিছু ভেবেচিন্তে সুন্দর পরিকল্পনা করে পরিশ্রম করা সত্ত্বেও সেই পরিশ্রম অন্য কারোর কপালে জোটে যায় সুন্দর ফল। অর্থাৎ আমরা যে ফল পাওয়ার জন্য পরিশ্রম করছি আমাদের কঠোর পরিশ্রম দেখা সত্ত্বেও কিছু স্বার্থপর এবং খারাপ মানুষ এমন হয় যারা আমাদের পরিশ্রমের সঠিক দাম দেয় না এবং আমাদের অবহেলা করে স্বার্থপরের মত আমাদের পরিশ্রমের ফল অন্য কাউকে দিয়ে দেয়। তাই এই সব মানুষের থেকে আমাদের অবশ্যই দূরে থাকা প্রয়োজন আর আমাদের পরিশ্রম অযথাই কারোর জন্য করা থেকে বিরত থাকা প্রয়োজন। অনেক মানুষ কেমন আছে যারা অন্যরকম নির্ভর করে কঠোর পরিশ্রম করতে থাকে যে আমাদের পরিশ্রমের সে সঠিক ফল দেবে। কিন্তু সেই মানুষটি এতটাই স্বার্থপর ও খারাপ ধরনের হয়ে থাকে যে আমাদের কঠোর পরিশ্রম দেখা সত্ত্বেও আমাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন কোনভাবেই করতে চায় না।
বরং আমাদের কঠোর পরিশ্রম দেখা সত্বেও প্রতিনিয়ত এসব মানুষ বলতে থাকে বা অন্যদের দেখাতে থাকে যে এরা কোনরকম পরিশ্রমী করে না আর এইসব খারাপ মানুষ আমাদের পরিশ্রমের পুরো ফল অন্য কাউকে দিয়ে দেয় যারা কোনোভাবেই পরিশ্রম করে না। তাই এসব খারাপ মানুষের জন্য কোন রকমই পরিশ্রম করা উচিত নয়। কারণ আমরা যদি এসব খারাপ মানুষের জন্য অযথা পরিশ্রম করতে থাকে তাহলে আমাদের পরিশ্রম পুরোপুরি ব্যাহত হবে এবং আমরা এই পরিশ্রমের বিনিময়ে কোন কিছুই লাভ পাবো না। অনেক মানুষ এমন আছে যারা কঠোর পরিশ্রম করে কিন্তু পরিশ্রমের সঠিক মূল্যায়ন বা সঠিক ফল পায় না। আসলে সব সময় পরিশ্রমের সঠিক ফল পাওয়া যায় না। আমরা যতই পরিশ্রম করি বা অন্যর কথা ভাবি দিনশেষে দেখা যায় সেই মানুষগুলি আমাদেরকে ভুল বুঝে এবং আমাদের সে পরিশ্রম দেখেও না দেখার ভান করে আর তুচ্ছ বলে মনে করে। কিছু কিছু মানুষের কাছে আমাদের পরিশ্রম কোনভাবেই মর্যাদা পায় না তাই অযথাই এইসব মানুষের ওপর আমাদের পরিশ্রম বা কষ্ট করা হয়। তাই অযথা এসব মানুষের জন্য কষ্ট করা থেকে আমাদের দূরে থাকা উচিত।
আমাদের উচিত সবসময় সুন্দর পরিকল্পনা করে এবং শুধুমাত্র নিজের জন্যই পরিশ্রম করা। অন্যের কথা ভেবে বা অন্যের ভালো চিন্তা করে আমরা যদি তাদের জন্য পরিশ্রম করতে থাকি তবে সঠিক মূল্যায়ন বা পরিশ্রমে সঠিক ফল আমরা কোনভাবেই পাব না। তাই আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে এবং এইসব স্বার্থপর মানুষদের থেকে দূরে থাকতে হবে যারা আমাদের পরিশ্রমের ফল দেয় না। নিজের কাজের মূল্যায়ন এবং পরিশ্রমের মূল্যায়ন নিজেই করতে হবে তবেই আমরা পরিশ্রমের সঠিক ফল প্রাপ্ত করতে পারব। আমাদের এমনও আপন অনেক মানুষ আছে যার জন্য আমরা বিভিন্ন কষ্ট করে থাকি বা পরিশ্রম করে থাকলেও আমাদের পরিশ্রম পুরোপুরি বিফলে যায় কারণ তারা আমাদের পরিশ্রমের যথেষ্ট মূল্যায়ন করে না। তাই এসব মানুষের থেকেও আমাদের দূরত্ব বজায় চলা উচিত এবং আমাদের পরিশ্রম ও আমাদের কষ্ট শুধু মাত্র আমাদের নিজেদের জন্যই করা উচিত তবে আমরা জীবনে উন্নতি করতে পারব এবং আমাদের কষ্টের ফল ভালো পাব।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
