বয়স হলেই দায়িত্ববান ভালো মানুষ হওয়া যায় না।

in আমার বাংলা ব্লগ • 2 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স


আমরা আশেপাশে এমন অনেক মানুষ দেখতে পাই যারা বয়স হয়েছে বলে নিজেকে অনেক বেশি অভিজ্ঞ ও দায়িত্ববান মনে করে। আর তার সাথে সাথে অনেক বেশি চরিত্র বানাও নিজেকে প্রমাণ করতে থাকে কারণ তাদের বয়স হয়েছে আর চরিত্রহীন আচরণ করার বয়স পেরিয়ে গেছে। কিন্তু বাস্তব আমাদের সমাজ পুরোপুরি ভিন্ন অভিজ্ঞতা আমাদের দিয়ে থাকে। বয়স বাড়লে মানুষের অভিজ্ঞতা হবে তার যেমন কোন গ্যারান্টি নেই তেমনি বয়স বাড়ার সাথে সাথে মানুষ যে দায়িত্ববান হবে সেটারও কোন গ্যারান্টি নেই। আমরা আশেপাশে এমন অনেক মানুষ দেখতে পাই যারা বয়স অনেক বেশি পেরিয়ে গেছে অথচ অভিজ্ঞতা বিন্দুমাত্র নেই অনভিজ্ঞ ও ভীষণভাবে খামখেয়ালি। এইসব মানুষ অন্যের তো দূরের কথা নিজের ভালো মন্দ টাও ভালো করে বোঝেনা। অনেকে দাবী করে যে বয়স হয়েছে বলে সে অনেক বেশি দায়িত্ববান এবং ছোটদের থেকে অনেক বেশি বোঝে আর ভালোটা বিচার বিবেচনা করার ক্ষমতা রাখে। কিন্তু এক্ষেত্রেও আমরা আশেপাশে কিছু মানুষ এমন দেখতে পাই যারা কোনভাবেই দায়িত্ববান নয় এবং এদের থেকে কিছু কিছু কম বয়স্ক বাচ্চারাও অনেক বেশি দায়িত্ববান হয়ে থাকে।


ভালো মানুষ হওয়া আসলে চরিত্রের উপর নির্ভর করে আর দায়িত্ববান হওয়া সেটাও একটা চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু অনেকে দাবি করে যে বয়স বেশি হলে সন্তান ও পরিবার হলেই তারা অনেক বেশি অভিজ্ঞ হয় এবং দায়িত্ববান ও চরিত্রবান হয়ে থাকে। কিন্তু কিছু মানুষ এমন দেখা যায় যারা কোনোভাবেই দায়িত্ববান ও চরিত্রবান হয় না বরং সংসার স্ত্রী বা স্বামী থাকা সত্ত্বেও সন্তান একাধিক থাকা সত্ত্বেও তারা ভীষণভাবে খামখেয়ালি আর কোনোভাবেই কোন অধিকার দায়িত্ব সঠিকভাবে পালন করে না। বরং এমন এমন অনেক কাজ করে বসে যার দ্বারা মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় বা হওয়ার সম্মুখীন হয়ে থাকে। কিছু কিছু মানুষের চরিত্র থাকে যা একদমই খারাপ, এদের বয়স বাড়ার সাথে সাথে চরিত্র শুধরানো কোন সম্ভাবনা থাকে না বরং সেও বয়স বাড়ার সাথে সাথে বয়সে অজুহাতে আরও চরিত্রহীন কাজকর্ম করতে থাকে। বয়স্ক হওয়ার অজুহাত দেখায় আর সাথে অন্যদের সন্তান সমতুল্য দেখানোর চেষ্টা করে যার আড়ালে তারা নিকৃষ্ট অনেক কাজ করার চেষ্টা করতে থাকে।


মানুষ দায়িত্ববান তখনই হয় যখন সে সবদিক থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করে এবং সব সময় সতর্ক থাকে ও সচেতন থাকে। কিন্তু অসতর্ক এবং দায়িত্বহীন মানুষ কখনোই কোন দিকে খেয়াল রাখে না নিজের খামখেয়ালিতেই চলতে থাকে কোথায় কি হলো কার কি সমস্যা এমনকি পরিবারের সমস্যা পর্যন্ত তারা কোনোভাবেই খেয়াল করে না। কিছু মানুষ এতটাই বেয়াক্কেল ধরনের জ্ঞানহীন হয়ে থাকে যে ভালো-মন্দ কোনটা করবে সেটাও জ্ঞান পর্যন্ত তাদের মধ্যে থাকে না অথচ বয়স হওয়ার সাথে সাথে নিজেকে বড় জ্ঞানী বলে প্রমাণ করার চেষ্টা করে। ভালো মানুষ হতে গেলে অবশ্যই মানুষকে সবদিকে ভালো জ্ঞানী ও চরিত্রবান হওয়ার প্রয়োজন রয়েছে তার সাথে মানুষকে সম্মান দেওয়ার মন-মানসিকতা থাকারও প্রয়োজন আছে। কিন্তু কিছু কিছু মানুষ এতটাই অজ্ঞ হয় যে এগুলোর কোন কিছুই তাদের মধ্যে থাকে না অথচ নিজেকে সর্বগুণ সম্পন্ন দেখানোর চেষ্টা প্রতিনিয়ত করতে থাকে। আসলে এই ধরনের মানুষ আমাদের জন্য ও আমাদের সমাজের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে থাকে।


বয়স্ক অবুদ্ধিমান দায়িত্বহীন মানুষগুলি যেমন নিজের জন্য ক্ষতিকর তার থেকেও বেশি অন্যের জন্য ক্ষতিকর। এইসব মানুষ নিজের ভালো করতে পারুক না পারুক অন্যের ক্ষতি অবশ্যই করে থাকে বা অন্যের ক্ষতি কারণ ভীষণভাবে হয়ে থাকে যার জন্য এইসব মানুষের থেকে আমাদের ভীষণভাবে দূরে থাকার প্রয়োজন রয়েছে। এইসব মানুষকে আমরা কোনভাবেই তার ভুল ধরিয়ে দিতে পারবো না কারণ বয়সের কারণে তারা সব সময় আমাদেরকেই ভুল প্রমাণ করার চেষ্টা করবে অর্থাৎ কম বয়স্ক মানুষের ভুল প্রমাণ করার চেষ্টা করবে আর নিজেকে বয়সের দোহাই দিয়ে অভিজ্ঞ এবং দায়িত্ববান ও বুদ্ধিমান প্রমাণ করতে থাকবে। যার ফলে এদেরকে বোঝাতে গিয়ে আমরাই ব্যর্থ হয়ে পড়বো। তাই এই সব মানুষকে সঠিক বোঝানোর চেষ্টা করা থেকে দূরত্ব বজায় রেখে নিজের সুরক্ষা নিজে করার চেষ্টা করাই সবথেকে ভালো হবে। বয়স হলেই যে দায়িত্ববান ও ভালো মানুষ হওয়া যায় না আর তার সাথে সৎ চরিত্রবান হওয়া যায় না সেটা আমরা আশেপাশে বহু মানুষ দেখলেই বুঝতে পারি। তাই এই ধরনের অনভিজ্ঞ দায়িত্বহীন এবং চরিত্রহীন বয়স্ক মানুষদের থেকে সর্বদাই দূরে থাকাই শ্রেয়।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।